আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ফেসবুকের বিকল্প হয়ে উঠছে 'মিউই'

ফেসবুকের বিকল্প হয়ে উঠছে 'মিউই'

ছবি: এলএবাংলাটাইমস

ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্বঘোষিত এন্টি-ফেসবুক এপ মিউই (MeWe)। সামাজিক যোগাযোগের জন্য নতুন ঘরানার এই এপটিতে গত সপ্তাহে যুক্ত হয়েছে ২০ লাখ ৫০ হাজার ব্যবহারকারী।

ক্রমেই ফেসবুকসহ অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিকল্প হয়ে উঠবে মিউই- এমনটাই বলছেন টেক বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারী হারাচ্ছে। মিইউ এর মুখপাত্র ডেভিড ওয়েস্টরেখ বলেন, 'ফেসবুক ও টুইটারের বিকল্প হয়ে উঠবে আমাদের এপটি। ব্যবহারকারীরা ক্রমাগত প্রাইভেসী ভায়োলেশন, ক্যাপিটালিজম, রাজনৈতিক পক্ষপাত ও নিউজফিড ম্যানুপিউলেশন এর কারণে ফেসবুক ও টুইটার ছেড়ে যাচ্ছে'।

মিউই এর প্রতিষ্ঠাতা মার্ক উইনস্টেন বলেন, 'আমরা মিউই এপে সকল ব্যবহারকারীদের মতামত প্রকাশ করার সুযোগ দিবো। কোনো ব্যবহারকারীর মতামত বিষয়ে আমরা সেন্সর স্থাপন করবো না'।

তিনি জানান, বর্তমানে মিউইতে ১ কোটি ১৬ লাখ ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ নর্থ আমেরিকার ব্যবহারকারী, ২৪ শতাংশ এশিয়ান ব্যবহারকারী, ২৪ শতাংশ ইউরোপিয়ান, ২ শতাংশ অস্ট্রেলিয়ান ব্যবহারকারী রয়েছে।

জনপ্রিয় মোবাইল ডাটা এন্ড এনালিস্ট প্রতিষ্ঠান জানায়, যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসে এপটি ডাউনলোড এর ক্ষেত্রে চার নাম্বারে অবস্থান করছে। জুনের পর থেকে যুক্ত হয়েছে ৮০ লক্ষ ব্যবহারকারী।

এছাড়া গুগল এপ স্টোরে ডাউনলোডের ক্ষেত্রে এটি ১৩তম অবস্থানে ও এপল স্টোরে ডাউনলোড এর ক্ষেত্রে এটি ১৪তম অবস্থানে রয়েছে।

এপ কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোথাও শেয়ার করা হবে না কিংবা বিক্রি করা হবে না। ফলে ব্যবহারকারীরা কোনো রকম দ্বিধা ছাড়াই তাদের মত প্রকাশ করতে পারবে। এছাড়া এই এপটি সম্পূর্ণ এড-ফ্রি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত