আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মঙ্গল থেকে যে কম্পিউটার ছবি পাঠাচ্ছে

মঙ্গল থেকে যে কম্পিউটার ছবি পাঠাচ্ছে

নতুন ক্যামেরা কিনলে যা হয়, দিনরাত ক্লিক ক্লিক। নাসার পারসেভারেন্স রোভারের ঠিক সেই দশা। মঙ্গলে অবতরণ করেছে ১০ দিনও পেরোয়নি। এরই মধ্যে লাল গ্রহের হাজার ছয়েক ছবি তুলে পাঠিয়েছে পৃথিবীতে।

রোবটযানটির অবশ্য কোনো দোষ নেই। কারণ, মঙ্গলে কখনো জীবনের অস্তিত্ব ছিল কি না, তা জানতেই পারসেভারেন্সের মঙ্গল-অভিযান। সেই সঙ্গে মঙ্গলের নুড়ি ও মাটি সংগ্রহ করতে হবে। আর প্রতিটি ধাপের ছবি তুলে পাঠাতে হবে পৃথিবীতে। এখন নিজের কাজটা যদি ঠিকঠাক না করে তো এত এত টাকা খরচ করে পাঠিয়ে লাভ কী হলো!

পারসেভারেন্সের ‘মস্তিষ্ক’

পারসেভারেন্স থেকে তোলা ছবি নাসা যে ওয়েবসাইটে দিচ্ছে, সেখানে একটি মজার তথ্য দেওয়া আছে। আর তা হলো বাক্সে আবদ্ধ পারসেভারেন্সের মস্তিষ্ক। রোভারের তো আর মানুষের মতো মস্তিষ্ক হয় না। রোভারের মস্তিষ্ক হলো কম্পিউটার। সেই কম্পিউটার মডিউলকে বলা হয় রোভার কম্পিউট এলিমেন্ট (আরসিই)। পারসেভারেন্সে একই ধরনের দুটি আরসিই আছে। এক মস্তিষ্ক বিকল হলে যেন অতিরিক্ত মস্তিষ্ক থেকে কাজ চালিয়ে নিতে পারে। পারসেভারেন্সের মস্তিষ্ক কিন্তু বেশ পুরোনো প্রযুক্তির। রোভারটি চলে ২৫৬ মেগাবাইট র্যাম, ২ গিগাবাইট ডেটা স্টোরেজ এবং ২০০ মেগাহার্টজ গতির প্রসেসরে। ১৯৯৮ সালে বাজারে যে আইম্যাক কম্পিউটার ছেড়েছিল অ্যাপল, তাতে এ ধরনের প্রসেসর ব্যবহার করা হতো। এখন যেকোনো স্মার্টফোনে, এমনকি ভালো ব্র্যান্ডের স্মার্টওয়াচেও এর চেয়ে বেশি গতির প্রসেসর আর র্যাম ব্যবহার করা হয়।

এত টাকা খরচ করে এমন পুরোনো প্রযুক্তির কম্পিউটার কেন মঙ্গলে পাঠানো হলো, সেটার কারণ খুঁজতে গিয়ে ওয়েব ঘেঁটে এর দুটি কারণ পাওয়া যায়। প্রথমত, মহাকাশ নিয়ে যেসব প্রকৌশলীরা কাজ করেন, তারা সাধারণত দীর্ঘস্থায়িত্বের জন্য পরীক্ষিত কম্পিউটার যন্ত্রাংশের ওপর নির্ভর করতে চান। নতুন মডেলের কোনো প্রসেসর পাঠিয়ে বছর দুয়েক পর বিকল হয়ে গেলে বড় বিপদ। তখন পুরো বিনিয়োগই নষ্ট হয়ে গেল। এর চেয়ে পুরোনো প্রসেসর দিয়েই বছরের পর বছর চললে বরং লাভ বেশি। তাছাড়া রোভারে বসে এলিয়েনরা তো আর জয়স্টিক নাড়িয়ে ভিডিও গেম খেলবে না। প্রসেসরের কাজ বলতে গোটা কয়েক ক্যামেরায় ছবি তোলা, দিক ঠিক করে চলাচল করা, কলকবজার নড়াচড়া নিয়ন্ত্রণ, পৃথিবীতে যোগাযোগ, আর কিছু পরীক্ষা-নিরীক্ষা। এর জন্য সাম্প্রতিক মডেলের প্রসেসরের প্রয়োজনও তো নেই।

দ্বিতীয় কারণটি বোধ হয় বেশি গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তা থেকে রক্ষার জন্য প্রসেসরগুলোয় আলাদা সুরক্ষার ব্যবস্থা করেই পাঠায় নাসা। পুরোনো প্রসেসরগুলোর তুলনায় নতুন সিমোস (কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড-সেমিকন্ডাক্টর) প্রযুক্তির প্রসেসরগুলোর স্থায়িত্ব কম। আরেক গ্রহে পাঠানো রোভারে কেন তেমন প্রসেসর পাঠাবেন বিজ্ঞানী ও প্রকৌশলীরা! পারসেভারেন্সের প্রসেসর আর গত মঙ্গল-অভিযানের কিউরিওসিটি রোভারের প্রসেসর একই ধরনের।


এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত