আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম: লোকসান ৬০০ কোটি ডলার

ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম: লোকসান ৬০০ কোটি ডলার

ছবি: এলএবাংলাটাইমস

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম। ফেসবুক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।  

এদিকে মাত্র কয়েক ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারের বেশি কমে গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, একটি ত্রুটিযুক্ত কনফিগারেশন পরিবর্তনের কারণে এই বিভ্রাট দেখা দেয়।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তিনটি একই প্রতিষ্ঠানের মালিকানাধীন। এই তিনটি সার্ভিসের ওয়েব এবং স্মার্টফোট অ্যাপ- সবই বিভ্রাটের কবলে পরে।

ডাউনডিটেক্টরের প্রদত্ত তথ্যমতে, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিভ্রাট। বিশ্বের ১০ দশমিক ৬ মিলিয়ন বাসিন্দা এর কবলে পরেছে।

তিনটি সার্ভিসই স্থানীয় সময় ৪টায় বিভ্রাটের কবলে পরে। এর পর থেকেই ব্যবহারকারীরা কোনো সাইটে প্রবেশ করতে পারেনি। পরে ১০টার দিকে এটির সুরাহা হয়৷

মঙ্গলবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে ফেসবুক জানায়, একটি ত্রুটিযুক্ত কনফিগারেশন পরিবর্তনের কারণে এর আভ্যন্তরীণ টুলস এবং সিস্টেমে জটিলতার সৃষ্টি হয়।

তবে বিভ্রাটের ফলে গ্রাহকদকের কোনো তথ্য বেহাত হয়ে যায়নি বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।

এর আগে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত