আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইউজারদের পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিলো টুইটার

ইউজারদের পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিলো টুইটার

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নিজস্ব নেটওয়ার্কের একটি ত্রুটির কারণে তাদের ৩৩ কোটি ইউজারকে পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি।

অবশ্য ইউজারদের টুইটার আশ্বস্ত করেছে, প্রাথমিক তদন্তে কারও পাসওয়ার্ড বেহাত হয়ে যাওয়ার বা কারও তথ্যের অপব্যবহার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি এক টুইটে জানান, একজন ইউজার যখন লগইন করার জন্য পাসওয়ার্ড দেন, তখন তা টুইটারের কর্মীদের কাছ থেকে গোপন রাখার জন্য সেটিকে বিভিন্ন সংখ্যা ও অক্ষরে রূপান্তরিত করা হয়, যাকে বলা হয় হ্যাশিং।

কিন্তু একটি ত্রুটির কারণে গ্রাহকদের পাসওয়ার্ডগুলো হ্যাশিং প্রক্রিয়ার মধ্যে না গিয়ে অবিকৃত অবস্থায় টুইটারের অভ্যন্তরীণ একটি কম্পিউটারে জমা হচ্ছিল।

ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে টুইটার বলেছে, তারা ত্রুটিটি সারিয়ে নিয়েছে এবং কারও পাসওয়ার্ড এ ঘটনায় বেহাত হয়নি।

তবে অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে ইউজারদের পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ অর্থাৎ দুই স্তরের সুরক্ষার অপশন চালু করে নিতে বলেছে টুইটার।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কারও পাসওয়ার্ড চুরি হয়েছে এমন প্রমাণ না পেলেও বাড়তি সতর্কতা হিসেবে টুইটার গ্রাহকদের পাসওয়ার্ড বদলে ফেলতে বলা হয়েছে।

ওই ত্রুটির কারণে ঠিক কতগুলো পাসওয়ার্ড ঝুঁকিতে পড়েছে তা টুইটার প্রকাশ করেনি।
তবে বিবিসি লিখেছে, ওই সংখ্যা একেবারে কম নয় এবং কয়েক মাস ধরে সমস্যাটা ছিল বলে তারা জানতে পেরেছে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত