আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স।

ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় বলে টুইট বার্তায় জানিয়েছে স্যাটেলাইটটি উৎক্ষেপণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।

স্পেসএক্স জানিয়েছে, শুক্রবারের স্ট্যাটিক ফায়ার টেস্ট নামের এই পরীক্ষায় স্যাটেলাইটটির উৎক্ষেপণযান ফ্যালকন ৯ এ কোনো ত্রুটি ধরা পড়েনি। এটি সম্পূর্ণ কার্যকর। এখন এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য স্পেসএক্সের সদর দপ্তর লস অ্যাঞ্জেলসে পাঠানো হয়েছে।

তথ্য পর্যালোচনা শেষে দ্রুতই উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন বিমান বাহিনীর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭ মে আবহাওয়া ৭০ শতাংশ অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। তবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবহাওয়া ৮০ শতাংশ অনুকূলে থাকতে হয়।

উল্লেখ্য, স্যাটেলাইটটি মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত অরবিট প্লটে স্থাপন করা হবে। এতে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে বাংলাদেশের।

২০১৫ সালের ১১ নভেম্বর বিটিআরসির সঙ্গে সই হওয়া চুক্তি অনুসারে এই স্যাটেলাইট নির্মাণ করেছে ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত