আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত, আজ রাতে ফের শুরু

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত, আজ রাতে ফের শুরু

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ স্থগিত হয়েছে। উৎক্ষেপণের প্রক্রিয়া আজ শুক্রবার  রাতে পুণরায় শুরু করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা ২টা ২২ মিনিটে ও সর্বশেষ ৩টা ৪৭ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে উপগ্রহটি বহনকারী রকেট ফ্যালকন-৯-এর মহাকাশের পথে উড়াল দেয়ার কথা ছিল। আজ রাতে একই সময়ে এটি উৎক্ষেপণ শুরু করা হবে।
 
কারিগরি ত্রুটির কারণে সেটি পরবর্তীতে ৪টা ২২ মিনিটে নির্ধারণ করে ঘোষণা দেয়া হয় এসময়ের মধ্যে উৎক্ষেপণ না হলে সেটি আর আজ উৎক্ষেপন হবে না। সবশেষে কারিগরি সমস্যার কারণে সেটি স্থগিত করা হয় বলে ঘোষণা দেয়া হয়।

স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়, উৎক্ষেপণ আজকের মতো স্থগিত করা হয়েছে। রকেট ও পে লোড ভালোই আছে। ব্যাকআপ হিসেবে যে সুযোগ আছে সেটিকে কাজে লাগানো হবে।

তবে আগামীকাল একই সময়ে অর্থাৎ রাত ৪টার পর এটি আবার উড্ডয়ন করার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে এদিন কেনেডি স্পেস সেন্টারে ছিল বাংলাদেশের ৩০ সদস্যের প্রতিনিধি দল। এ ঐতিহাসিক ঘটনা নিজ চোখে দেখতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজন করে নানা অনুষ্ঠান।

লঞ্চপ্যাডের সাড়ে তিন মাইল দূরে ছিল দর্শনার্থীদের বসার স্থান। এর ভিআইপি লাউঞ্জে এদিন ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে রয়েছেন তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিজ্ঞানী ড. সিদ্দিকুর রহমানসহ দলের নেতাকর্মীরাও ছিলেন দর্শনার্থী।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত