আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ফেসবুকের নতুন পরিকল্পনা, যা হতে পারে

ফেসবুকের নতুন পরিকল্পনা, যা হতে পারে

চার দিকে ছড়িয়ে পড়ছে ফেক নিউজ। আর সেটা রুখতেই আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৪ সালে শুরু করা ‘‌ট্রেন্ডিং নিউজ’ বিভাগটি তুলে নিতে চলেছে তারা। ভবিষ্যতে সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করতেই এই ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

তাদের মতে, এখন পর্যন্ত গড়ে মাত্র ১.‌৫ শতাংশ ক্লিক হয়েছে এই ‌ট্রেন্ডিং নিউজে এবং তাই সরিয়ে নেয়া হচ্ছে। ফেসবুকের কর্মকর্তা অ্যালেক্স হার্দিম্যান একটি ব্লগে জানিয়েছেন, ‘‌গবেষণায় আমরা জেনেছি, সময় যত গড়াচ্ছে এই ট্রেন্ডিং নিউজটিকে অপ্রয়োজনীয় মনে করছেন অধিকাংশ ব্যবহারকারী। আগামী সপ্তাহ থেকে তাই এটি সরিয়ে নেয়া হবে। এমনকি থার্ড পার্টি এপিআইগুলোতেও এটি মিলবে না।’

এই ‌ ‌ট্রেন্ডিং নিউজ নিয়ে দু’‌বছর আগেই বিতর্কে জড়িয়েছিল ফেসবুক। এর অ্যালগরিদমে বিভিন্ন খবর নির্বাচন নিয়েই তৈরি হয় বিতর্ক। অ্যালগরিদম নিখুঁতভাবে সংবাদ বাছাই করতে পারে না বলে প্রায়ই ভুয়া খবর ট্রেন্ডিং হয়ে পড়ে এবং তা দ্রুত ছড়িয়েও যায়। এরপর এই নিয়ে বক্তব্যও রাখতে হয় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও।

তবে এই ট্রেন্ডিং নিউজের পরিবর্তে নতুন কি ফিচার আনবে ফেসবুকে? জানা গেছে, তারা ‘‌ব্রেকিং নিউজ লেবেল’‌, ‘‌টুডে ইন’‌ এবং ‘‌ফেসবুক ওয়াচ’‌ নামে তিনটি নতুন ফিচার আনবে। এর মধ্যে নিউজ ভিডিও–র জন্য ‘ফেসবুক ওয়াচ’–কে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এটির মাধ্যমে ইউটিউবের মতোই ভিডিও হাব তৈরির পরিকল্পনা রয়েছে ফেসবুকের। এখানে লাইভ ভিডিও, কিংবা আলোচনার ভিডিও অথবা খবরের ভিডিও পোস্ট করা যাবে। এর পাশাপাশি কোনো নিউজ পোস্টে ব্রেকিং নিউজের লেবেলও লাগানো যাবে। অপরদিকে, ‘টুডে ইন’ নামে ফেসবুকে একটি নির্দিষ্ট সেকশন থাকবে। ওই সেকশনে স্থানীয় সংবাদ প্রকাশকেরা তাদের শহরের বিভিন্ন মানুষকে তথ্য ও খবরের সঙ্গে যুক্ত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় সংবাদও পাওয়া যাবে।‌‌

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত