আপডেট :

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

ফ্লোরিডা বাণিজ্য মেলার লগো।

অর্ধশতাধিক দেশের শীর্ষ নেতাসহ হাজারো ব্যবসায়ী-শিল্পপতি-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগে আগ্রহীদের সমন্বয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কালচারাল প্রদর্শনীতে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনকে। বাংলাদেশে উন্নয়ন পরিক্রমায় অভিভূত মহলের আগ্রহে এক সময়ের মার্কিন নাগরিক ড. মোমেনের মুখে অবিস্মরণীয় সে গল্প শুনতে চান সকলে।

ফ্লোরিডায় গত ৪ বছর ধরেই এ প্রদর্শনী হচ্ছে। এবারের ‘পঞ্চম বার্ষিক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’ অনুষ্ঠিত হবে ৯-১০ অক্টোবর ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে। এর বিশেষ দূত হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হোস্ট কমিটির আমন্ত্রণপত্র নিয়ে ১৮ এপ্রিল ঢাকায় গেছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমান।

গত বছরের এই প্রদর্শনীতে বাংলাদেশ স্টল দিয়েছিল এবং বেশ কিছু বিনিয়োগে আগ্রহী ইতিমধ্যেই ঢাকা সফর করেছেন। এবারের প্রদর্শনীতে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড. সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক প্রতিনিধি দল আসবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা সকলেই চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। সমস্যার গভীরে গিয়ে তা সমাধানের পথ বাতলাবেন। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, তা দূর করতেও আমেরিকান ব্যবসায়ীরা চেষ্টা করবেন।
এই প্রদর্শনীর মধ্য দিয়ে ব্যবসায়িক সম্প্রীতির বন্ধনই শুধু নয় সাংস্কৃতিক চেতনায়ও নবদিগন্তের সূচনা ঘটবে বলে আয়োজকরা উল্লেখ করেন। কারণ, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের স্বনামধন্য শিল্পীরাও নিজ নিজ ঐতিহ্যের পরিপূরক অনুষ্ঠান করবেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর