আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

করোনায় মৃত্যু: ব্রিটিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশি ছেলে

করোনায় মৃত্যু: ব্রিটিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশি ছেলে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে বাংলাদেশি এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনার জন্য ভুল স্বীকার করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন ঐ চিকিৎসকের ছেলে।

আব্দুল মাবুদ চৌধুরী ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচসের) একজন চিকিৎসক ছিলেন। এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি।

এতে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে ক্ষমা চাইতে বলেন ১৮ বছর বয়সী ছেলে ইনতিসার চৌধুরী।

তিনি স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এতে আপনি আরও বেশি মানবিক হয়ে উঠবেন।’

ঐ চিকিৎসকের ছেলে আরও বলেন, ‘আজকের সংবাদ সম্মেলনের সময় আপনি কি দয়া করে আমাদের জন্য জনগণের কাছে এই ক্ষমাটুকু চাইতে পারবেন?’

সরকারি হিসেবে ব্রিটেনে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী এবং ১৬ জন কেয়ার কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

এদের মধ্যে একজন হলেন বাংলাদেশি চিকিৎসক আবদুল মাবুদ চৌধুরী। তিনি মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে ছিলেন।

তিনি এক খোলা চিঠিতে লিখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, দয়া করে ব্রিটেনে এনএইচএসের সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য ব্যক্তিগত সুরক্ষার জিনিসপত্র নিশ্চিত করুন। আমাদেরও অধিকার আছে এই পৃথিবীতে সন্তান এবং পরিবার নিয়ে বেঁচে থাকার।’


এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর