আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

করোনায় বেকার ভাতার আবেদন করল ১ কোটি লোক

করোনায় বেকার ভাতার আবেদন করল ১ কোটি লোক

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের শুরুতেই ভাইরাসটির কারণে চাকরি চলে যাওয়া বেকারদের নাগরিকদের বেকার ভাতা প্রদানের ঘোষণা দেয় প্রশাসন। 

গত সপ্তাহে এই বেকারত ভাতার জন্য আবেদন করেছিল ৩৩ লক্ষ লোক। শ্রম বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, ৬৬ লাখের বেশি মার্কিন নাগরিক গত সপ্তাহে বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছেন। এর আগে গত সপ্তাহে ৩৩ লাখ মানুষের আবেদনের কথা জানানো হয়েছিল।


ফলে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ বেকারত্ব ভাতার জন্য আবেদন করলেন। বেকারত্ব ভাতার আবেদন সাধারণত চাকরি থেকে ছাঁটাইয়ের বিষয়টি প্রতিফলিত করে। করোনার কারণে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এই অবস্থায় টিকে থাকতে রেস্তরাঁ, হোটেল, ব্যায়ামগার, সিনেমা হলের মতো প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করছে।

অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, এপ্রিলের শেষ নাগাদ বেকারের সংখ্যা প্রায় দুই কোটি হতে পারে। ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত চলা আর্থিক মন্দার (গ্রেট রিসেশন) সময় প্রায় ৮৭ লাখ মানুষ চাকরি হারিয়েছিলেন। অর্থাৎ করোনার কারণে সংখ্য়াটি এবার দ্বিগুনের বেশি হতে পারে।

করোনার প্রভাব কমাতে গত সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা ঘোষণা করে। 

/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত