আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শিশুদের সাথে বড়দের কেমন আচরণ করা উচিত

শিশুদের সাথে বড়দের কেমন আচরণ করা উচিত

‘গড়তে শিশুর ভবিষ্যৎ স্কুল হবে নিরাপ’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ এর দ্বিতীয় দিনে সোমবার ৮ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের নিয়ে সেশন ‘আমার কথা শোন’। সোমবারের বিষয় ছিল মাদককে না বলি।

শিশু প্রতিনিধি উম্মে মোবাসশিরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদা শারমীন বেনু ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট জনাব শাবনাজ জেহেরীন। আলোচনা পর্বটিতে মডারেটর হিসাবে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টারাল কর্মসূচির প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশুএকাডেমীর পরিচালক জনাব আনজীর লিটন।

শিশু সভাপতি তার বক্তব্যে সকল শিশুকে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে অংশ নিতে ও মাদকসহ সকল খারাপকাজ থেকে নিজেদের বিরত থাকার আহব্বান জানান।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিশু বক্তা তানভীর আহমেদ। তিনি বলেন, ‘সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। পথ শিশুরা যদি শিক্ষা লাভের সুযোগ পায়, বিনোদনের সুযোগ পায়, সৃজনশীল কাজের প্রশিক্ষণ পায় তাহলে তারা শুধু মাদক থেকেই দূরে থাকবেনা বরং সুনাগরিক হিসাবেও গড়ে উঠবে।’

প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদা শারমীন বেনু বলেন, শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে মা-বাবা এবং শিক্ষকদের ভূমিকা অনেক। শিশুদের সামনে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে পাশাপাশি টিভিতে শিশুদের নিয়ে সিরিয়াল না দেখে তাদের মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করে এমন অনুষ্ঠান দেখা উচিত।

বিশেষ অতিথি ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট জনাব শাবনাজ জেহেরীন বলেন, ছোটদের অনেক কথা বলার আছে। তাদের কথা শুনতে হবে। তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, খারাপ ভাল সম্পর্কে ধারণা দিতে হবে তবেই তারা সকল খারাপ থেকে নিজেদের বিরত রাখতে পারবে।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন স্কুলের শিশু, শিক্ষক ও অভিভাবকেরা অংশ গ্রহণ করে তাদের মত প্রকাশ করেন। এসময়ে মাদক নিয়ে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। মাদকের ক্ষতিকার দিক ও মাদক থেকে বিরত থাকতে করণীয় বিষয় নিয়ে শিশুদের সচেতন করেন বক্তারা।

উল্লেখ্য বাংলাদেশ শিশু একাডেমীতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এখানে প্রতিদিনই খেলনা মেলা,সায়োস্কোপ,আর্ট ক্যাম্পসহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে ।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর