আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মুসলিম হওয়ায় অতিরিক্ত ভাড়া দাবি: ক্ষতিপূরণ দিচ্ছেন মার্কিন নাগরিক

মুসলিম হওয়ায় অতিরিক্ত ভাড়া দাবি: ক্ষতিপূরণ দিচ্ছেন মার্কিন নাগরিক

লস এঞ্জেলেসে ক্যাপিটাল হিলের একটি ভবন মালিক মুসলমান হওয়ার কারণে ভাড়াটিয়ার কাছে অতিরিক্ত বাড়ি ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আদালতে তোলার পর পৌনে সাত লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী রাশাদ খান।

জানা যায়, ক্যাপিটাল হিলের ডেভভারের একজন বাড়িওয়ালার কাছ থেকে ক্রেগ ক্যালডওয়েল নামে এক ব্যক্তি ২০১৬ সালে ভবনটির একটি কর্নার ভাড়া নেন। সেখানে তিনি  ফ্রাইড চিকেন নামে একটি রেস্টুরেন্ট খোলেন। ২০১৭ সালের শেষদিকে তিনি রেস্টুরেন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। এদিকে বাড়িওয়ালার সাথে চুক্তির শর্ত অনুযায়ী ক্যালডওয়েরকে পাঁচ বছরের জন্য ভাড়া পরিশোধ করতে হয়েছিল যতক্ষণ না তিনি এটি অন্য কাউকে সাবলিজে দিতে পারেন। তাই ভাড়াটিয়া ক্রেগ ক্যালডওয়েল একজন মুসলমান  রাশেদ খান ও তার বাবাকে এটি সাবলিজ দেওয়ার জন্য গত এপ্রিল মাসে চুক্তি সম্পন্ন করেন। তারা সেখানে তাদের রেস্টুরেন্টের ২য় শাখা খোলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখানেই বাঁধ সাধেন বাড়ির মালিক। তিনি মুসলিম পিতা ও পুত্রের কাছে তাদের দ্বিতীয় রেস্তোরাঁটি খুলতে তাদের অবশ্যই সাবলীজ হিসেবে অতিরিক্ত ৬৭৫,০০০ ডলার দিতে হবে বলে জানান।

এব্যাপারে রাশেদ খান বলেন, আমি একজন মুসলিম হওয়ায় ধর্মীয় বিশ্বাস এবং জাতিগত কারণে আমি এবং আমার পিতার সাথে এমন আচরণ করছেন বাড়ির মালিক। তিনি বলেন, আমার বাবা এবং আমি শুধু জানতে চাই, এটি কেমন বিচার? এটা তো রীতিমতো অন্যায় করা হচ্ছে আমাদের সাথে।

বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে বাড়ির মালিক বর্ণবাদী আচরণ করায় জুনেদ রাশেদ খান ও তার বাবার সঙ্গে আপস নিষ্পত্তি করতে বাধ্য হন। ৬ লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৫ কোটি ৪০ লাখ টাকা) দিয়ে রাজি হন বাড়ির মালিক। 

উল্লেখ্য, সিলেটের গোলাপগঞ্জ থানার দাড়িপাতন গ্রামের জুনেদ আহমেদ খাঁন প্রায় ৩৫ বছর আগে আমেরিকায় যান। অ্যাভিয়েশনে স্নাতক করার পর কলোরাডোতে আমেরিকান এয়ারফোর্স ডিভিশনের অধীনে চাকরি শুরু করেন। কয়েক বছর চাকরির পর স্বাধীনচেতা জুনেদ খাঁন কলোরাডোতে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায় সাফল্য আসতে থাকে। নিজের পারদর্শিতায় একে একে ১৭টি ‘কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্ট’–এর শাখা বিস্তৃত করতে সক্ষম হন। ১৭টি রেস্তোরাঁ পরিচালনায় এক সময় হাঁপিয়ে ওঠেন তিনি। কারিগর বা কর্মী সমস্যার ভোগান্তিতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। একপর্যায়ে রেস্তোরাঁ বিক্রি করে দেন। কয়েক বছর ধরে ছেলে রাশেদ খাঁনকে দিয়ে আবার রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। অ্যারিজোনা কলোরাডোতে ‘কারি অ্যান্ড কাবাব’ বিখ্যাত ইন্ডিয়ান রেস্তোরাঁ হিসেবে খ্যাতি পায়।

এদিকে, ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান তার ছেলে রাশাদ খাঁন। বাবার সঙ্গে ব্যবসায় নামার আগে কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তিতে ডিগ্রি অর্জন করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর