আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

‘এলএ বাংলা টাইমস'-এর বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর শুভেচ্ছা

‘এলএ বাংলা টাইমস'-এর বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর শুভেচ্ছা

লস এঞ্জেলেস থেকে প্রকাশিত ‘এলএ বাংলা টাইমস'-এর ৬ বছরে  পদার্পন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিডিও বার্তা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লস এঞ্জেলেসে বসবাসরত প্রবাসীদের দ্বারা পরিচালিত ‘এলএ বাংলা টাইমস’ নামক অনলাইন নিউজ পোর্টালটি ৬ষ্ঠ বর্ষে পদার্পন করছে জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রবাসের নানা ব্যস্ততা ও বাস্তবতার মধ্যেও কমিউনিটির সেবায়, প্রবাসীদের কথা বলতে এমন একটি পত্রিকা পরিচালনা নিঃসন্দেহে একটি মহৎ দায়িত্ব। এর সাথে সংশ্লিষ্ট সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশে গণমাধ্যমের বিকাশে ভূমিকা পালন করে আসছে। যার ফলে দেশে অবাদ তথ্য প্রবাহ নিশ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আশা করি, এলএ বাংলা টাইমস প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, জীবনমান, সমস্যা-সম্ভাবনা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ ও ফিচার প্রচার করবে যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
প্রধানমন্ত্রী এলএ বাংলা টাইমস-এর সার্বিক সাফল্য কামনা করেন।

ভিডিও বার্তায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “এলএ বাংলা টাইমস ৬ষ্ঠ বর্ষে পদার্পন করছে শুনে আমি অত্যন্ত আনন্দিত। সুদূর প্রবাসে অবস্থান করেও এমন একটি পত্রিকা পরিচালনা প্রবাসীদের দেশমাতৃকার প্রতি ভালোবসার প্রমাণ। প্রবাসের ব্যস্ততার মধ্যেও একটি পোর্টাল নিয়মিতভাবে ৫ বছর ধরে পরিচালনা করা সহজ কথা নয়। আমি তাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও এর সার্বিক সাফল্য কামনা করছি।  আশা করি পত্রিকাটি ৬ কেন ৬০০ বছর পর্যন্ত বেঁচে থাকুক।”
উল্লেখ্য,  ২০১৪ সালের  ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘এলএ বাংলা টাইমস’। এবার ৫ পেরিয়ে ৬ বছরে পদার্পন করে পোর্টালটি।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর