আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ২১; মোট আক্রান্ত ১,২১৬

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ২১; মোট আক্রান্ত ১,২১৬

ছবিঃ করোনাভাইরাসে মৃত (গেটিইমেজ সৌজন্যে)

লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্যবিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী



প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ৯ জন।


প্রাণঘাতী ভাইরাসটিতে লস এঞ্জেলেসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৪২১ জন। খুব দ্রুত গতিতে বেড়ে চলছে ভাইরাসটিতে সংক্রমণের হার। এই উপাত্ত লস এঞ্জেলেস কাউন্টি ও পাবলিক হেলথের ওয়েবসাইট থেকে নেওয়া।


আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করেন। কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার বলেন, এর আগে দু’জনের মৃত্যুর খবর কাউন্টির মৃত্যুর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেইসাথে ফেরার এলএ কাউন্টিতে ভাইরাসে সংক্রমণ হারের এমন তীব্র বর্ধনকে এই অঞ্চলের জন্য একটি কঠিন পরীক্ষা বলে উল্লেখ করেন।


এরআগে, এলএ স্বাস্থ্যবিভাগ ও নগর প্রশাসন জানায়, কাউন্টির কোন একটি বিশেষ এলাকাকে নিরাপদ বা কম ঝুঁকিপূর্ণ মনে করার কোন কারণ নেই। যে কোন সময় যে কোন এলাকা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কমিউনিটির সকলকে ঘরে থাকার নির্দেশ দেন। নিরাপদে থাকার পরামর্শ দেন লস এঞ্জেলেস নগর প্রশাসন।


সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।


লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।     

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর