আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯; আক্রান্ত ৪ হাজার ৫৬৬

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৮৯; আক্রান্ত ৪ হাজার ৫৬৬

ছবিঃ এলএ বাংলা টাইমস

‘লিটল বাংলাদেশ’ এলাকায় মৃতের সংখ্যা ১১, নতুন করে মারা যায় ২ জন


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ১১ জন।


প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫২১ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১৫৩ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৩৭ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ১১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ২ জনের মৃতের খবর পাওয়া যায়।

আজ শুক্রবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। 

তাছাড়া, আজ দুপুর ১টায় লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ছিল ৬৫ বৎসরের উপরে। সেইসাথে তাদের নানা স্বাস্থ্য জটিলটা ছিল। আর ৩ জনের বয়স ছিল ৪১ থেকে ৬৫ টির মধ্যে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ১ জনের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই পরিচালক। 

সেইসাথে আজকের এই সংবাদ সম্মেলনে বারবারা জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৬৭টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে তারা। এর মধ্যে নার্সিংহোম, পুলিশ বিভাগ, জেলখানা থেকে শুরু করে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫৭৩ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ২৮৫ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৪ হাজার ৫৬৬ জন, মৃতের সংখ্যা ৮৯ জন।

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৭১১ জন, আর মারা যায় ১৩ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ৬৩৮ জন, মৃতের সংখ্যা ১৫ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ৩৫৩ জন, মৃতের সংখ্যা ১৩।ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১৮৯ জন, মোট মারা যায় ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১১২ জন, মারা ১৭ জন।

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ১৬১ জন। আর মৃতের সংখ্যা ৭ হাজার ৩৯২ জন।

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।   

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর