আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯; আক্রান্ত ৬ হাজার ৯১০

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯; আক্রান্ত ৬ হাজার ৯১০

ছবিঃ এলএ বাংলা টাইমস

‘লিটল বাংলাদেশ’ এলাকায় মৃতের সংখ্যা ১৮


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ২২ জন।


প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫৫০ জন। 

এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ২১৩ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৫৮ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ১৮ জন। অবশ্য গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মৃতের খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবারের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য পরিচালক জানান, লস এঞ্জেলেস কাউন্টিতে এই সপ্তাহে মৃতের হার বেড়েছে। এই সপ্তাহে মৃতের হার ২.৩ শতাংশ। অবশ্য গত সপ্তাহে এই হার ছিল ১.৮ শতাংশ।   


সম্প্রতি বারবারা জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৬৭টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে তারা। এর মধ্যে নার্সিংহোম, পুলিশ বিভাগ, জেলখানা থেকে শুরু করে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। 

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৬০ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ৪৩৪ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৬ হাজার ৩৬০ জন, মৃতের সংখ্যা ১৪৭ জন।

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৯৩১ জন, আর মারা যায় ১৫ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ১ হাজার ১৬ জন, মৃতের সংখ্যা ২৮ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ৫৩০ জন, মৃতের সংখ্যা ১৬। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ২২৬ জন, মোট মারা যায় ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০৪ জন, মারা ১৯ জন।

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাজার ৬১২ জন। এর মধ্যে শুধু নতুন করে আক্রান্ত হন ২৮ হাজার ৬০৮ জন। আর মৃতের সংখ্যা ১২ হাজার ৭৯০ জন।

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।


লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর