আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লস এঞ্জেলেসে অনিবন্ধিত অভিবাসীদের জন্য সহায়তা দেবে ডিআরএআই

লস এঞ্জেলেসে অনিবন্ধিত অভিবাসীদের জন্য সহায়তা দেবে ডিআরএআই

DRAI বা Disaster Relief Assistance for Immigrants হচ্ছে ক্যালিফোর্নিয়ার Social Services Guide Department এর অন্তর্ভুক্ত একটি সংস্থা, যা ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন স্টেট বা কাউণ্টিতে অবস্থিত অভিবাসীদের জন্য দুর্যোগকালে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এই সংস্থাটি অভিবাসীদের বৈধতার ব্যপারেও সরব। বর্তমান কোভিড-১৯ মহামারীর সময়ে তারা ক্যালিফোর্নিয়ার রাজ্যে অবস্থিত যে কোনও অনিবন্ধিত অভিবাসীদের জন্য বিশেষ শর্ত সাপেক্ষে একটি দুর্যোগ ত্রাণ সহায়তা পরিকল্পনা প্রকাশ করেছে।

DRAI তাদের নতুন কার্যক্রমের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে যারা নিম্নলিখিত বিশেষ শর্ত পূরণ সাপেক্ষে যোগ্যতা প্রমাণ করবে তাদের প্রত্যক্ষ সহায়তায় জন্য ৫০০ ডলার এবং পরিবার প্রতি সর্বোচ্চ ১ হাজার ডলার সহায়তা প্রদান করা হবে। DRAI নতুন কার্যক্রমে মনোনীত হওয়ার জন্য বিশেষ শর্ত সমূহ হচ্ছে –
১) প্রার্থীকে একজন অনিবন্ধিত প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার বেশি বয়সী) হতে হবে;
২) ফেডারেল কোভিড-১৯ সম্পর্কিত সহায়তার (যেমন: CARES আইন কর উদ্দীপনা অর্থ বা CARES Act  tax stimulus payments প্রদান বা মহামারী বেকারত্বের সুবিধা) জন্য যোগ্য নয় এমন; এবং,
৩) কোভিড-১৯ এর কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন ব্যক্তি।

লস এঞ্জেলেস কাউন্টিতে বসবাসকারী যোগ্য ব্যক্তিরা নিম্নলিখিত অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ ই মে ২০২০, সোমবার থেকে আবেদন করতে পারবেন:
•  Coalition for Humane Immigrant Rights - CHIRLA, ফোন নম্বর: ২১৩-২০১-৮৭০০
•  Central American Resource Center (CARECEN), ফোন নম্বর: ২১৩-৩১৫-২৬৫৯
•  Asian Americans Advancing Justice, ফোন নম্বর: ২১৩-২৪১-৮৮৮০

এলএবাংলাটাইমস/এসএস/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর