আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ১৫৪টিসহ মোট ২৬৯টি দোকান বন্ধ করবে ওয়ালমার্ট

যুক্তরাষ্ট্রে ১৫৪টিসহ মোট ২৬৯টি দোকান বন্ধ করবে ওয়ালমার্ট

ছবিঃ এলএ বাংলা টাইমস


বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট সারাবিশ্বে মোট ২৬৯টি দোকান বন্ধ করে দেবে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রয়েছে ১৫৪টি। কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


ওয়ালমার্ট স্টোরস এর প্রেসিডেন্ট ও সিইও ডাগ ম্যাক মিলান বলেন, দোকান বন্ধ করে দেওয়া কখনোই সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু কোম্পানিকে শক্তিশালী রাখতে ও ভবিষ্যতের সুরক্ষার জন্য এটি প্রয়োজনীয়।

দোকানগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ওয়ালমার্ট।

গত ১২ মাসে ওয়ালমার্টের শেয়ার শতকরা ৩০ ভাগ পড়ে গেছে। বন্ধ করে দেওয়া দোকানগুলো কোম্পানির গ্লোবাল স্কয়ার ফুটেজ ও রেভিনিউর মাত্র এক শতাংশ। 

ওয়ালমার্ট এক্সপ্রেস লোকেশনে যুক্তরাষ্ট্রে দোকানগুলো বন্ধ হচ্ছে। ওয়ালমার্ট এক্সপ্রেস ফরমেট ২০১১ সালে শুরু হলেও এটি এখন শেষের পর্যায়ে। কোম্পানিটি এখন বরং জোড় দিবে  সুপারসেন্টার শক্তিশালী করা, নেইবারহুড মার্কেট প্রসিদ্ধ করা, এছাড়া বেড়ে চলা ই কমার্স ও ক্রেতাদের জন্য পিকআপ সার্ভিসের প্রসার ঘটানো।

তাই ওয়ালমার্ট ভবিষ্যৎ পরিকল্পনায় বিনিয়োগ করবে। ৫০ থেকে ৬০টি সুপারসেন্টার এবং ৮৫ থেকে ৯০টি নেইবারহুড মার্কেট গড়ে তুলবে যুক্তরাষ্ট্রজুড়ে।

বিশ্বজুড়ে ওয়ালমার্টের কর্মী সংখ্যা ২.২ মিলিয়ন। দোকানগুলো বন্ধের ফলে যুক্তরাষ্ট্রে ১০ হাজার মানুষের ওপর এর প্রভাব পড়বে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর