আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা ৭৫ শতাংশের বেশি হবে নাঃ ফাউচি

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা ৭৫ শতাংশের বেশি হবে নাঃ ফাউচি

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারের পরও যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে না। তার ধারণা, করোনার ভ্যাকসিন ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশের বেশি কার্যকরী হবে না। তাছাড়াও জনমত জরিপে অনেক আমেরিকান নাগরিক আভাস দিয়েছেন, তারা করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন না। সব মিলে করোনার বিরুদ্ধে পরিপূর্ণ সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফাউচি।


সরকারের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। আগামী তিন মাসে এগুলো নিয়ে বড় আকারে ক্লিনিক্যাল ট্রায়ালের আশা করা হচ্ছে।

সম্প্রতি সিএনএন-কে সাক্ষাৎকার দেন ফাউচি। সেখানে ফাউচি বলেন, এ যাবৎ কালে আমরা যতগুলো টিকা আবিষ্কার করেছি তারমধ্যে হামের টিকা সবচেয়ে ভালো হয়েছিল। এটি ৯৭ থেকে ৯৮ শতাংশ কার্যকরী। আমরা যদি করোনার ক্ষেত্রে সে পর্যন্ত করতে পারি। তবে তা খুব চমকপ্রদ হবে। তবে মনে হয় না আমরা তা করতে পারব। আমার ধারণা, এ ভ্যাকসিন ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কার্যকরী হবে।


গত মাসে সিএনএন-এর এক জরিপে দেখা যায়, এক তৃতীয়াংশ মার্কিনি বলেন, তারা কোভিড-১৯ প্রতিরোধের জন্য সহজে ও কম দামে ভ্যাকসিন পাওয়া গেলেও তা তারা নেওয়ার চেষ্টা করবেন না। ফাউচির কাছে জানতে চাওয়া হয়, যখন একটি ভ্যাকসিন ৭০ থেকে ৭৫ শতাংশ কার্যকরী হয়। জনগণের দুই তৃতীয়াংশ সে ভ্যাকসিন গ্রহণ করে তখন তা হার্ড ইমিউনিটি তৈরি করতে পারে কিনা। এ স্বাস্থ্য বিশেষজ্ঞ না সূচক জবাব দেন। বলেন, না, এটা হওয়া সম্ভব না।

হার্ড ইমিউনিটি হলো, যখন কোনও জনসংখ্যার একটা বড় অংশ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে কিংবা ভ্যাকসিন গ্রহণ করার মধ্য দিয়ে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে রোগটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে সংক্রমিত হতে পারে না।

ফাউচি আক্ষেপের সুরে বলেন, দেশের কিছু সংখ্যক মানুষের মধ্যে বিজ্ঞান বিরোধী, কর্তৃত্ব বিরোধী, ভ্যাকসিন বিরোধী মনোভাব আছে। তবে উদ্বেগের বিষয় হলো, জনগণের একটা বড় অংশ ধারণাগতভাবে কথা বলেন। এ বিশেষজ্ঞ মনে করেন, ভ্যাকসিনের সত্যতা সম্পর্কে মানুষকে শেখানোর জন্য আরও অনেক কাজ করতে হবে। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর