আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

করোনা সংক্রমণ রোধে কড়াকড়ি হতে পারে স্বাস্থ্যবিধি

করোনা সংক্রমণ রোধে কড়াকড়ি হতে পারে স্বাস্থ্যবিধি

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাস সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধির কারণে স্টেটের বার ও বিচ বন্ধের পরেও নতুন করে আরও কঠোর স্বাস্থ্য বিধিনিষেধ আরোপের প্রতি ইঙ্গিত দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। ৪ জুলাইকে সামনে রেখে এই কঠোর স্বাস্থ্যবিধি আরোপ হতে পারে।  

করোনা মহামারি শুরু হবার পর ১৯ মার্চ গভর্নর নিউসাম নাগরিকদের বাসায় থাকার অর্ডার জারি করেন। অর্থনীতিকে সচল করতে কিছু দিন আগে খোলে দিয়েছেন বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু সংক্রমণ  বৃদ্ধির কারণে ফের নতুন করে নাগরিকদের চলাচলে কড়াকড়ি আরোপের প্রতি ইঙ্গিত দিয়েছেন নিউসাম। 

মানুষ সামাজিক দূরত্ব রক্ষা করছেন না। স্টেট থেকে ফেস মাস্ক পড়তে বলা হচ্ছে। কিন্তু পাবলিক হেলথ কর্মকর্তারা বলছেন, সামাজিক দূরত্বের অভাবে ‘মেমোরিয়াল ডে’ তে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেতে পারে।  

ক্যালিফোর্নিয়ায় প্রায় দু লক্ষ তেইশ হাজার মানুষ করোনায় আক্রান্ত।   গত দু সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে পঞ্চাশ শতাংশ। স্বাস্থ্য কর্মকর্তারা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যা গত দু সপ্তাহে তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে।   

স্বাস্থ্য অর্ডার আরও কঠোর ভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নিউসাম। তিনি বলেন, ‘যদি আপনি বাসায় না থাকেন, মাস্ক না পড়েন। আমাদের এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।’ 

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জর্জ রাদারফোর্ড বলেন,  ‘মানুষকে জড়ো হওয়া থেকে বিরত রাখতে হবে। এখন গ্রীষ্মকাল। মানুষ তাদের বন্ধুদের নিয়ে বারবিকিউ করবে। এটা কিভাবে বাস্তবায়িত করা যাবে তা আমি জানি না।’ 

নিউসামের রহস্যপূর্ণ পূর্বাভাস নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছেন।  চালু হওয়া শপিং মল আবার বন্ধ করে দেওয়া হবে কিনা এই নিয়ে তারা চিন্তিত। ক্যালিফোর্নিয়া রিটেইলার এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেচেল মিশেলেন বলেন, আবার যদি বন্ধ রাখতে হয়, ‘আমাদের মতো রিটেইলারদের দোকান খোলা সম্ভব না। দশ সপ্তাহ ধরে আমরা দোকান বন্ধ রেখেছি। এটা খুবই কঠিন। আমি জানি না তারা কি করবে।’ 

ইতিমধ্যে স্টেস্টের বিভিন্ন লোকাল গভর্মেন্ট বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে। সান ফ্রান্সিসকোর পাশের কাউন্টিগুলো রিওপেনিং প্লান পিছিয়ে দিয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি বিচ ও আতশবাজি ফাটানো বন্ধ করে দিয়েছে। ভেনতুরা কাউন্টিও ৩ জুলাই থেকে বিচ বন্ধ করে দেবার কথা বলেছে। 

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর