আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

করোনার মধ্যেও শত শত মানুষের স্বাধীনতা দিবস উদযাপন

করোনার মধ্যেও শত শত মানুষের স্বাধীনতা দিবস উদযাপন

এলএ বাংলা টাইমস

  অরেঞ্জ কাউন্টির সান ক্লিমেনতি সমুদ্র সৈকতে শত শত পর্যটক স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। এ সময় তারা আতশবাজি উৎসবও পালন করেছেন। অরেঞ্জ কাউন্টিতে একমাত্র এই সমুদ্র সৈকতই খোলা থাকায় পর্যটকও ছিলো অনেক বেশি। তবে পর্যটকরা বলছেন, তারা যত মানুষ প্রত্যাশা করেছিলেন তত জন সমাগম হয়নি। বিশেষ করে অন্য সব সমুদ্র সৈকত গুলো বন্ধ থাকা অবস্থায়।   

বুধবার এক বিবৃতিতে স্টেট কর্তৃপক্ষ এই সমুদ্র সৈকতকে ৪ জুলাইয়ের একটি জনপ্রিয় স্থান হিসেবে উল্লেখ করে। তবে কর্মকর্তারা পর্যটকদের জন সমাগম না করতে অনুরোধ করেন। একই সাথে ফেস মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলতেও বলেন।   

করোনাভাইরাস কারণে জন সমাগম রোধে অরেঞ্জ কাউন্টিসহ স্টেটের সব সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। একই সাথে নিউপোর্ট বিচ, হান্টিংটন বিচ, সিয়াল বিচ, লাগুনা বিচও বন্ধ রাখা হয়েছে। 

অরেঞ্জ কাউন্টিতে ষোল হাজার একশ একানব্বই জন করোনায় আক্রান্ত ও মারা গেছেন তিন শ তেষট্টি জন। আর সান ক্লিমেনতো সিটিতে এক শ বিশ জন করোনায় আক্তান্ত হয়েছেন বলে জানান কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা। 

করোনভাইরাসের বিস্তার রোধে অরেঞ্জ কাউন্টির প্রতিবেশী লস এঞ্জেলেসের সব সমুদ্র সৈকত ও আতশবাজি উৎসব বন্ধ রাখা হয়েছে। করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তির হার দ্রুত বৃদ্ধি পাবার কারণে গভর্নর গেভিন নিউসাম নাগরিকদের জন সমাগম না করতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।

এলএ বাংলা টাইমস/এস/আর   

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর