আপডেট :

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

ক্যালিফোর্নিয়ার যেখানে মাস্ক না পড়লে গুণতে হবে জরিমানা

ক্যালিফোর্নিয়ার যেখানে মাস্ক না পড়লে গুণতে হবে জরিমানা

এলএ বাংলা টাইমস



ক্যালিফোর্নিয়ার বেশ কিছু শহর ও কাউন্টিতে পাবলিকলি মাস্ক না পড়ে বের হলে জরিমানা করা হচ্ছে। বেশ কিছু শহরে মাস্ক না পড়লে আপনাকে  জরিমানা প্রদান করতে হবে। গভর্নর গেভিন নিউসাম স্টেট জুড়ে সকলকে মাস্ক পড়তে নির্দেশ দিয়েছেন। বাসার বাইরে বা অন্য মানুষের সংস্পর্শে আসলে মাস্ক পড়তে জনগণকে অনুরোধ করেন গভর্নর। 

মাস্ক আইন কিভাবে বাস্তাবয়ন করা হবে এটা নির্ভর করছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার ওপর। বেশ কিছু শহরে জনগণের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হলেও বাকি শহরে মাস্ক না পড়লে জরিমানা গুণতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন শহর বা কাউন্টিতে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে। 

বেভারলি হিলসে প্রথম বার মাস্ক না পড়লে ১০০ ডলার, দ্বিথীয় বার না পড়লে ২০০ ডলার এবং এরপর থেকে প্রতিবার ৫০০ ডলার করে জরিমানা দিতে হবে। কেলাবাশেসে প্রথম বার লঙ্ঘনে ১০০ ডলার, কস্তা মেসাতে ১০০ ডলার, ফ্রিমন্টে ১০০ ডলার। কিন্তু গ্লেন্ডেলে প্রথম বার মাস্ক না পড়লে ৪০০ ডলার, দ্বিথীয় বার না পড়লে ১০০০ ডলার এবং তৃতীয় বার না পড়লে ২০০০ ডলার। ইরভাইনে এক দিনে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। 

ম্যানহ্যাটান বিচে প্রথম বার না পড়লে ১০০ ডলার, দ্বিথীয় বারে ২০০ ডলার এবং তৃতীয় বারে ৩৫০ ডলার। মেরিন ও নাপা  কাউন্টিতে জরিমান দুই ভাগে ভাগ করে আদায় করা হবে। কোনো ব্যক্তি মাস্ক না পড়লে ২৫ থেকে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা এবং ব্যবসায় প্রতিষ্ঠান এই আদেশ লঙ্ঘন করলে ২৫০ থেকে ১০০০০ ডলার জরিমানা আদায় করা হবে। 

মনটেরিতে ১০০ ডলার। সেলিন্যাস কাউন্টিতে প্রথম বার না পড়লে ১০০ ডলার, দ্বিথীয় বার না পড়লে ৫০০ ডলার ও এরপরে প্রতি বার ১০০০ ডলার করে জরিমানা। ব্যবসায় প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রথম বার ৫০০ ডলার, দ্বিথীয় বারে ৭৫০ ডলার এবং তৃতীয় বারে ১০০০ ডলার। ওয়েস্ট হলিউডে প্রথম  বার মাস্ক না পড়লেই ৩০০ ডলার জরিমানা। এছাড়া ইয়োলো কাউন্টিতে কোনো ব্যক্তিকে ২৫ থেকে ৫০০ ডলার পর্যন্ত এবং ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৫০ থেকে ১০০০ ডলার জরিমানা প্রদান করতে হবে। 

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর