আপডেট :

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

দুবাইয়ে বাংলাদেশি পুরুষ ও নারীর ৭ বছরের কারাদণ্ড

দুবাইয়ে বাংলাদেশি পুরুষ ও নারীর ৭ বছরের কারাদণ্ড

মানবপাচার ও যৌনব্যবসায় বাধ্য করার অভিযোগে দুবাইয়ে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির একটি আদালত এই রায় দিয়েছে বলে শনিবার গালফ নিউজ জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে আল মুতাইনা এলাকার একটি আবাসিক ভবন থেকে ১৫ বছরের এক বাংলাদেশি কিশোরীকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, ওই কিশোরীকে পেটানো হতো এবং তাকে যৌনব্যবসায় বাধ্য করা হতো।

ওই ঘটনায় ভবনের বাইরে থেকে ৩০ বছরের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, হর আল আঞ্জ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৩৩ বছরের আরেক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়। আদালত সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

এছাড়া যৌন নিপীড়নের অভিযোগে পুরুষকে এক  বছর অতিরিক্ত কারাদণ্ড এবং যৌন ব্যবসার অভিযোগে ওই নারীকে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাসপোর্টে বয়স পরিবর্তন করে কাজ দেওয়ার কথা বলে ওই কিশোরীকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে এসেছিল বাংলাদেশি ওই নারী ও পুরুষ। পরে তাকে একটি ফ্ল্যাটে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। পরে এক পাকিস্তানির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটটিতে অভিযান চালায়। সেখানে থেকে আরেক বাংলাদেশি নারী ও এক ইন্দোনেশীয় নারীকে উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, উদ্ধার করা কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিশোরীটি মানসিক ভারসাম্য হারিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর