আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সৌদি আরবে আক্রান্ত ৭৬৭, চলছে কারফিউ

সৌদি আরবে আক্রান্ত ৭৬৭, চলছে কারফিউ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনায় সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬৭জন।

মঙ্গলবার (২৪মার্চ) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনেই  ২০৫ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হওয়া ২০৫ জনের মধ্যে ৮২ জন জেদ্দায়, ৬৯ জন রিয়াদে, ১২ জন আল বাহা, ৮ জন বিসা, ৮ জন নাজরান, ৬ জন আবহা, ৬ জন কাতিফ, ৬ জন দাম্মাম, ৩ জন জিজান, ২ জন খোবর, ২ জন দাহরান ও একজন মদীনায় রয়েছেন।

করোনার বিস্তার রোধে শুরু থেকেই সতর্ক রয়েছে সৌদি প্রশাসন। মঙ্গলবার থেকে চলছে কারফিউ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত (২১দিন) চলবে এই কারফিউ। কেউ কারফিউ অমান্য করলে ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে। ফলে কারফিউ শরু হওয়ার পর নীরব হয়ে গেছে সৌদির ব্যস্ত শহরগুলো।

তবে, নিচের ১৪ শ্রেণির ব্যক্তি ও খাত এই কারফিউয়ের আওতামুক্ত:

১. নিত্য প্রয়োজনীয় পণ্যের সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, মাংস, সবজি বিক্রি ও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টরা।

২. যারা স্বাস্থ্য ও ফার্মেসি খাতে কর্মরত।

৩. গণমাধ্যমকর্মীরা।

৪. খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী আমদানি ও এ জাতীয় পণ্য পরিবহণ সংশ্লিষ্ট কর্মীরা।

৫. অনলাইনে পণ্য বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা।

৬. হোটেল, মোটেল ও বোর্ডিংয়ের কর্মীরা।

৭. পেট্রোল পাম্প ও জরুরি বিদ্যুৎ পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা।

৮. আর্থিক পরিষেবাদাতা ও জরুরি ইন্স্যুরেন্স সেবাদাতা কোম্পানির কর্মীরা।

৯. টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানির কর্মীরা।

১০. শারিকা মিয়াহ (রাষ্ট্রীয় পানি কোম্পানি)-এর কর্মীরা।

১১. নিরাপত্তা সংস্থা , স্বাস্থ্য দপ্তরসহ সরকারি পরিষেবাদাতা যানবাহন চলাচল করতে পারবে।

১২. জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী বহন করা যানবাহন চলাচল করতে পারবে।

১৩. এসময়ে মুয়াজ্জিনরা শুধু মসজিদে আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়া-আসা করতে পারবেন।

১৪. কূটনৈতিক মিশনে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কর্মরতরা জরুরি প্রয়োজনে তাদের কর্মস্থলে যাওয়া-আসা করতে পারবেন।

এদিকে, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের কারফিউ চলার সময় সব নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর