আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে পারে বাহরাইন-ওমানও

ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে পারে বাহরাইন-ওমানও

এলএ বাংলা টাইমস

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর ঐতিহাসিক শান্তিচুক্তির পর বাহরাইন এবং ওমানও এ পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন।


রবিবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন, “এ চুক্তির (আমিরাতের সঙ্গে) পথ ধরে আরও কিছু চুক্তি হবে। উপসাগরীয় অঞ্চলের আরও দেশ এবং আফ্রিকার মুসলিম দেশগুলো এই চুক্তি করতে পারে।”

“আমি মনে করি বাহরাইন এবং ওমান এখন নিশ্চিতভাবেই এ পরিকল্পনায় আছে। তাছাড়া আমার মনে হয়, আগামী বছর আফ্রিকার আরও কিছু দেশের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে সবার প্রথমেই আছে সুদান।”

বাহরাইন এবং ওমান উভয়ই যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া এই শান্তিচুক্তির প্রশংসা করে একে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে দেশ দুটি এখনও কোনও মন্তব্য করেনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত দুই বছরে ওমান এবং সুদানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০১৮ সালের অক্টোবরে ওমান সফর করেছিলেন তিনি।

রবিবার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নেতানিয়াহু বলেন, “আমি আশা করি আরও দেশ শান্তির এই পথ পরিক্রমায় আমাদের সঙ্গে যোগ দেবে।” 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর