আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সৌদি আরবে ফিশিং ট্রলারডুবিতে ২ বাংলাদেশি সহোদরের মৃত্যু

সৌদি আরবে ফিশিং ট্রলারডুবিতে ২ বাংলাদেশি সহোদরের মৃত্যু

সৌদি আরবের আল লেছব শহরের সাগরে ফিশিং ট্রলার ডুবিতে সিলটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর পুত্র মোহাম্মদ অসিম(৪২) ও উসমান আহমদ(৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলে অসিমের লাশ নিখোঁজ রয়েছে। এদিকে দুই সহোদরের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত শুক্রবার সৌদি আরব সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকেলে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলে অসিম ও উসমান বাসায় ফিরে আসেননি। তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি। শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন অসিম।

সৌদি আরবে থাকা নিহতদের বড়ভাই জসিম মিয়ার বরাত দিয়ে ছত্তিশ গ্রামের বাসিন্দা সাহিল আহমদ বলেন, সাগরের উত্তাল ঢেউয়ে ফিশিং ট্রলার ডুবিতে নিহত হয়েছেন অসিম ও উসমান। উসমানের লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। অসিম এখনো নিখোঁজ রয়েছে। তারা দু’জন খুবই ভালো মানুষ ছিলেন। নীরবে-নিভৃতে অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর