আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

সীমান্তে স্থলমাইন স্থাপনের তথ্য অস্বীকার করেছে মিয়ানমার

সীমান্তে স্থলমাইন স্থাপনের তথ্য অস্বীকার করেছে মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশে স্থলমাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। সোমবার (১৪ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর এই তথ্য জানা গেছে।

বৈঠক শেষে সন্ধ্যায় বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান বলেন, ‘সীমান্তে স্থলমাইন ও আইডি স্থাপনের বিষয়টি মিয়ানমার অস্বীকার করেছে। কিন্তু সেগুলো সরিয়ে নিতে বিজিবি’র পক্ষ থেকে বলা হয়েছে। তবে দেশে ফিরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে বৈঠকে উল্লেখ করেছেন তারা (বিজিপি)।’

সোমবার টেকনাফ সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান বলেন, ‘উভয় দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখা, ইয়াবাসহ সব ধরনের মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে দুই দেশ ঐক্যমত পোষণ করেছে। এছাড়া সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার ঠেকাতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। জবাবে মিয়ানমারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তারা জানিয়েছে- বিদ্রোহী গোষ্ঠী ইয়াবা পাচারে জড়িত, তাই মিয়ানমার সরকার তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।’

বিজিবি প্রতিনিধিদলের প্রধান আরও বলেন, ‘সীমান্তে গুলি বর্ষণের বিষয়ে মিয়ানমারের পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতাসহ সীমান্তে সশস্ত্র গ্রুপের কার্যক্রম বন্ধে এক সঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ।’ 

উল্লেখ্য, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর ব্রিগেডিয়ার জেনারেল মিং টুই এর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল সকাল সাড়ে ৯টায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে এসে পৌঁছে। সেখানে থেকে সেন্ট্রাল রির্সোট সম্মেলন কক্ষের বৈঠকে যোগ দের তারা। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর