আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে: ফখরুল

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে: ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই সরকার জোর করে ২৯ তারিখ রাতে ক্ষমতা দখল করে নিয়েছে। এই সরকার অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। একটিমাত্র উদ্দেশ্য, তারা এই রাষ্ট্রকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। কয়দিন আগে একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছেন, বাংলাদেশে যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়। তারা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, টাকা পাচারের কারণে। তিনি বলেন, দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে তা দিয়ে পাঁচটি  পদ্মা সেতু করা যেত।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে বিচার ব্যবস্থা ধ্বংস, প্রশাসন ধ্বংস, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারকে হরণ করা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তাকে অন্যায় ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি আরো বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর যখন পঞ্চদশ সংশোধনী করা হলো তখনই তিনি বলেছেন, এই সংসদের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে স্থায়ীভাবে পরিণত করা হবে এবং এখন তাই চলছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ কতৃক আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের এর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে স্মরণসভায় আরে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সাদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারষ্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, তরিকুল ইসলামের স্ত্রী প্রফেসর নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু, মোহাম্মদ শাজহান, শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,সেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী হেলাল, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, বেগম জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আজ সমস্ত দেশে যে অত্যাচার-নির্যাতন ছড়িয়ে পড়ছে, অনেক সময় মনে হয় তা ১৯৭১ সালে পাকিস্তানের নির্যাতন কে ছাড়িয়ে গিয়েছে। ২৬ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষকে গুম করে দিয়েছে, হাজারের অধিক মানুষকে পঙ্গু করে দিয়েছে। এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, এই বিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর