আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

নেত্রকোনায় অজ্ঞাত রোগে মরছে গরু ছাগল কুকুর বিড়াল, এলাকায় আতঙ্ক

নেত্রকোনায় অজ্ঞাত রোগে মরছে গরু ছাগল কুকুর বিড়াল, এলাকায় আতঙ্ক

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অজ্ঞাত রোগে কুকুর, বিড়াল ও গরু মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২০টি কুকুর, ছয়টি গরু-ছাগল ও বিড়াল মরার খবর পাওয়া গেছে।

গত দুই দিনে খালিয়াজুরী উপজেলা সদর, লক্ষ্মীপুর, কাদিরপুর, আয়াতপুর, রসুলপুরসহ বিভিন্ন স্থানে গৃহপালিত পশুসহ প্রায় ৩০-৪০টি পশু মারা গেছে। এলাকাবাসী প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নিলেও একাধিক পশু দ্রুত মারা যাওয়ায় বিষয়টিকে অজ্ঞাত রোগ হিসেবে দেখছেন।

খালিয়াজুরী গ্রামের মো. এনামুল হক নয়ন বলেন, বেশ কিছু দিন ধরে গরু-বাছুরের শরীরে এক ধরনের চর্মরোগে দেখা যাচ্ছে। গরু-বাছুর মারা যাচ্ছে। মৃত গরুর মাংস খেয়ে কুকুরগুলো মারা যেতে পারে।

খালিয়াজুরী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক বলেন, চার-পাঁচ দিনে প্রায় ২০-২৫টি কুকুর অজানা রোগে মারা গেছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নিজে উদ্যোগী হয়ে এলাকার কিছু যুবককে সঙ্গে নিয়ে কিছু মৃত কুকুর মাটিচাপা দিয়েছি। করোনাভাইরাস আতঙ্কের পাশাপাশি এ নিয়ে আমরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছি।

খালিয়াজুরী উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, সরেজমিনে পরিদর্শনের পরই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফয়জুর রহমান বলেন, আমি এ ঘটনাটি প্রথম শুনলাম। এটি কোনো ভাইরাসের আক্রমণে হয়ে থাকতে পারে। বিষয়টি আমরা সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে। কী কারণে পশুগুলো মারা যাচ্ছে তা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে বলা হয়েছে।




এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর