আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ লাখ মানুষ

দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ লাখ মানুষ

১৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ লক্ষাধিক মানুষ। এরমধ্যে শুধু জামালপুরের সাত উপজেলায় ৪৯টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা তিন লাখ ৭৭ হাজার ৩৪৯ জন। রবিবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা গেছে।

বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সোমবার (৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে বন্য পরিস্থিতির উন্নতি হতে পারে। রাজবাড়ী, মানিকগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও ঢাকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

যমুনা-ব্রহ্মপুত্রের পানি হ্রাস আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদী সমূহের পানি স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

রবিবার (৫ জুলাই ) সকাল ৯টার তথ্য অনুযায়ী- কুড়িগ্রামের ধরলায় বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। জামালপুরের বাহাদুরাবাদে যমুনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গাইবান্ধার ফুলছড়িতে ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হয়। সিরাজগঞ্জের কাজীপুরে একই নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসাবে- গাইবান্ধা সদরসহ পাঁচ উপজেলায় ১ লাখ ২২ হাজার ৩২০, সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ১ লাখ ৫৯ হাজার ১৫৩, সুনামগঞ্জের সব উপজেলায় মোট ১ লাখ ৮৬ হাজার ৩২০, বগুড়ার ধুনট, সারিয়াকান্দি, সোনাতলায় ৭৬ হাজার ৬২০, সিলেট সদরসহ ছয় উপজেলায় ১ লাখ ৫৫ হাজার ৭২০, টাঙ্গাইল সদরসহ ছয় উপজেলায় ১ লাখ ২৩ হাজার ৯২৫, কুড়িগ্রামের ৯ উপজেলায় প্রায় ৬২ হাজার, লালমনিরহাট সদরসহ চার উপজেলায় সাড়ে ৪৮ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও মানিকগঞ্জে ১৪১৩ ও মাদারীপুরের শিবচরে ১৯৫০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর