আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

আগামী উপনির্বাচনে যাচ্ছে না বিএনপি

আগামী উপনির্বাচনে যাচ্ছে না বিএনপি

করোনার প্রাদুর্ভাবের মধ্যে আগামী ১৪ জুলাই বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার বিকালে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সাংবাদিকদেরকে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রোববার বিকালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই উপনির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে করোনার বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ নেই বলেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

অপরদিকে মির্জা ফখরুলের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে বলেন, করোনাভাইরাস সংক্রমণের মহামারী এবং বন্যার মধ্যে নির্বাচন কমিশন বগুড়া -১ এবং যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচনী তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটি। তাই বিএনপি এই দুই আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।

গত ৪ জুলাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল শনিবার এক বৈঠক শেষে এই কথা জানান।

এরআগে গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন ২৯ মার্চ এই দুই আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। তবে করোনার কারণে ২১ মার্চ তা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নান ও ইসমত আরা সাদিকের মৃত্যুর পর বগুড়া-১ ও যশোর-৬ আসন শূন্য হয়। গত ফেব্রুয়ারিতে ইসি এই দুই আসনের তফসিল ঘোষণা করে।

নিজ নিজ বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর