আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিউইয়র্কে বাংলাদেশী গ্রোসারীতে ডাকাতি ॥ একজন গুলিবিদ্ধ

নিউইয়র্কে বাংলাদেশী গ্রোসারীতে ডাকাতি ॥ একজন গুলিবিদ্ধ

বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশী মালিকানাধীন একটি গ্রোসারী স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় স্থানীয় ৩৬ এভিনির বনফুল গ্রোসারীতে এই ডাকাতি হয়। এই ঘটনায় মোহাম্মদ রাসেল নামে একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদের ধাওয়া করতে গেলে পলায়রত একজন তার পায়ে গুলি করে। এতে রাসেল আহত হন। তাকে নিউইয়র্কের এলমার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টির পাশাপাশি আতংক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটির অতি পরিচিত লং আইল্যান্ড সিটির ৩৬ এভিনিউর উপর (২৯ ও ৩০ স্ট্রীটের মাঝখানে) অবস্থিত বনফুল গ্রোসারী। এটি বাংলাদেশী মালিকানাধীন পুরনো একটি গ্রোসারী প্রতিষ্ঠান। এই গ্রোসারীর সামনেই ৩৬ এভিনিউর উপর সবার পরিচিত আলাদীন ও বৈশাখী রেষ্টুরেন্ট সহ আরো একাধিক বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ১৭ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩ মুখোশধারী ডাকাত হানা দেয় গ্রোসারীতে। তাদের দুজন প্রথমে গ্রোসারীতে প্রবেশ করে একজন নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং জাল ডলার রয়েছে বলে অভিযোগ তোলে। এরপর একজন ক্যাশ রেজিষ্টারে থাকা জাকারিয়া হোসেন শিবলু নামের একজনকে আঘাত করে রেজিষ্টিারে হানা দেয় এবং অপর দুজন ভিতরে-বাইরে পজিশন নেয়। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তারা রেজিষ্টারের ক্যাশে রাখা অর্থ নিয়ে পালিয়ে যায়। এসময় গ্রোসারীতে আসা ক্রেতারা ভয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সেই সাথে বাইরেও ছুটাছুটি শুরু হয়। 

ঘটনার কয়েক মিনিটের মধ্যেই নিউইয়র্ক সিটি পুলিশ ছুটে আসে এবং গ্রোসারীটির সামনে লোক চলাচল বন্ধ করে দেয়। এরই মধ্যে ডাকাতরা পালাতে শুরু করলে তাদের ধাওয়া করেন গ্রোসারিটির স্বত্তাধিকারীর ঘনিষ্ট আতœীয় রাসেল আহমদ। এ সময় পলায়নরত অবস্থায় রাসেল আহমদ দূর্বৃত্ততের ঠেকাতে গেলে ডাকাতের দলের একজন তার পায়ে উপর্যুপরী দুইবার গুলি করে। পরে দূর্বৃত্তরা একটি ভ্যানে করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে এলমার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে। রাশেদ সিলেটের সন্তান। দূর্বৃত্তরা গ্রোসারীর ক্যাশ থেকে ২০০০ ডলার নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবরে জানা গেছে, নিউইয়র্ক সিটি পুলিশ গ্রোসারীর ভিডিও ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর