আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সাংবাদিক মশিউরের মায়ের মাগফেরাত কামনায় দোয়া

সাংবাদিক মশিউরের মায়ের মাগফেরাত কামনায় দোয়া

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের সিনিয়র সহ সভাপতি মো: মশিউর রহমান মজুমদারের মাতা প্রয়াত মাসুমা আক্তারের বিদেহী আত্মার শান্তি কামনায় গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ এ খাবার বাড়ি পালকি সেন্টারে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল জলিল তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাছুম। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তরুজ্জামান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সিদ্দিকী, সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য এবিএম হুমায়ন কবির। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য সাদি মিন্টু ও আজাদ বাকির, ফাউন্ডেশনের সাবেক সেক্রেটারি নূরে আলম, ফাউন্ডেশনের কর্মকর্তা , বিশিষ্টজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ।

দোয়ার পূর্বে মাওলনা মাছুম বলেন, প্রত্যেক মানুষ মরণশীল। জন্ম গ্রহন করলেই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন তাঁর বন্দিগি করার জন্য। দুনিয়াতে সকল কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। তিনি বেশী বেশী আল্লাহ বির্ধিবিধান পালন করার গুরুত্বোরাপ করেন বলেন, দুনিয়ার স্বল্প সময়ে আল্লাহর ইবাদত করতে পারলেই আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও সুখী হবে। তিনি মশিউরের মায়ের রুহের মাগফেরাত ও জান্নাতের সর্বোচ্চ স্থান প্রদানসহ বিশ্বশান্তি কামনা করে।

দোয়া মাহফিলের ঢাকায় অগ্নিকান্ডে নিহতদের জন্য ও দোয়া করা হয় ।

উল্লেখ্য, প্রয়াত মাসুমা আক্তার নিউইয়র্কে খবর ডট কম এর সহযোগী সম্পাদক এবং USBD Group এর প্রতিষ্ঠাতা মো: মশিউর রহমান মজুমদারের মাতা। তিনি গত ২২ জানুয়ারি ৮২ বছর বয়সে কুমিল্লার লাকসাম থানার শানিচোঁ গ্রামে  বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রাজিউন) ।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর