আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নিউইয়র্কে ৫ শতাধিক পুলিশ করোনাক্রান্ত

নিউইয়র্কে ৫ শতাধিক পুলিশ করোনাক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৫ শতাধিক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে আরও তিন হাজার পুলিশ সদস্যের শরীরে ফ্লুর মতো লক্ষণ দেখা দিয়েছে।
পুলিশ অধিদফতর জানিয়েছেন, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার। বাকিরা আছেন সাদা পোশাকে। তারা ইতোমধ্যেই পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে। বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন কিনা তা নজরদারি করার জন্য। অন্যথায় জরিমানা করা হবে।
শুক্রবার নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের ৫ শতাধিক সদস্যের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে অপরদিকে, তিন হাজারের বেশি সদস্য ফ্লুর মতো উপসর্গে ভুগছেন বলে জানানো হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মোট ৫১২ জন সদস্যের করোনার ফলাফল পজেটিভ এসেছে। এর মধ্যে ৪৪২ জন পোশাকধারী কর্মকর্তা এবং বাকি ৭০ জন বেসামরিক সদস্য।
অপরদিকে, শুক্রবার ৪ হাজার ১১১ পুলিশ সদস্যের অসুস্থতার খবর পাওয়া গেছে। অর্থাৎ ৩৬ হাজার পুলিশ সদস্যের মধ্যে ১১ শতাংশই অসুস্থ। এদের মধ্যে ৩ হাজার ১৬ জন জানিয়েছেন যে, তাদের শরীরে ফ্লুর মতো বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে।
এসব সদস্য জ্বর, কাশি, সর্দি এবং মাথাব্যথার মতো সমস্যায় ভুগছেন। এই একই ধরনের উপসর্গ কোভিড-১৯য়ে রয়েছে। কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার একই ধরনের সমস্যা দেখা দেয়।
একটি পুলিশ সূত্র বলছে, সদস্যদের এমন উপসর্গে আক্রান্তের লক্ষণ ভালো নয়। হয়তো এদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। করোনার কোনো লক্ষণ দেখা দিলে সদস্যদের বাড়িতেই অবস্থানের জন্য বলছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। একই সঙ্গে তাদের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, যেন তাদের মাধ্যমে অন্য কারো শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর