আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

করোনা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ আরও ৮ জনের মৃত্যু

করোনা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ আরও ৮ জনের মৃত্যু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি ও স্বাস্থ্যসেবা খাত।

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার এই মরণব্যাধি ভাইরাসে প্রাণ গেল বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক নিউইয়র্ক ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা: মামুন আলির। এছাড়া মারা গেছেন শরীফ আহমদ, এনাম উদ্দিন, বীণা মজুমদার,এম রহমান মুক্তা, রানা বেগম, বুলবুল আহমদ ও নব্বই উর্ধ্ব এক বাংলাদেশি নারী।
 
যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১৩৫ জন বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে। যার মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনা হানা দিয়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। সেখানেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৬। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৭ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর