আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসারের সপরিবারে করোনা জয়ের গল্প!

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসারের সপরিবারে করোনা জয়ের গল্প!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে বাংলাদেশিদের নাম ।একেকজন করোনায় প্রাণ হারাচ্ছেন, শোক গ্রাস করছে পুরো পরিবারকে, পুরো কমিউনিটিকে।

এই আতংক আর শোকের মাঝে মিলল অবাক করা নতুন এক গল্প।জুয়েল মাহবুবুর বাংলাদেশ-আমেরিকান এনওয়াইপিডি পুলিশ অফিসার। কর্মরত অবস্থায় হলেন করোনা আক্রান্ত। অন্যদিকে পৃথিবীতে আসবে নতুন অতিথি। সেই সুখের মুহূর্তে ঘটল অঘটন। নিজের ভাইরাসে নিয়ে যখন আতঙ্কে তখন করোনায় আক্রান্ত হলেন তাঁর প্রিয়তমা স্ত্রী ও নতুন অতিথির মামা।
 
ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন কিন্তু তখনও জীবনের সবকিছু উলট-পালট। কারণ করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রী নতুন অতিথিকে বাঁচাতে হাসপাতালে ভর্তি। দিন যায় রাত আসে কিন্তু আতঙ্ক আর উৎকণ্ঠায় পুরো পরিবার। স্ত্রী একদিকে, মামা এক দিকে, আর আগামীর পৃথিবী আরেকদিকে। করোনার সঙ্গে যুদ্ধ অপরদিকে স্রষ্টার কাছে চলছে প্রার্থনা।শেষমেশ সেটাই জন্য সত্যি হলো!
 
নিউইয়র্কের ব্রঙ্কস নর্থ হাসপাতালে নতুন অতিথি পৃথিবীর আলোর মুখ দেখলো, মাও করোনামুক্ত হলেন সঙ্গে বাবা। নতুন অতিথির মামার অবস্থাও উন্নতির দিকে। রচিত হলো করোনা যুদ্ধের মাঝে নতুন এক ইতিহাস। মরণঘাতি করোনা জয়ের নতুন এক গল্প।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর