আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

করোনায় এনওয়াইপিডি কর্মকর্তা মুজিব চৌধুরীর মৃত্যু

করোনায় এনওয়াইপিডি কর্মকর্তা মুজিব চৌধুরীর মৃত্যু

নিউইয়র্কের সাবেক পুলিশ কমিশনারের সঙ্গে মোহাম্মদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (ট্রাফিক এনফোর্সমেন্ট)-এর সেকশন কমান্ডার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। রোববার, ১৯ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় তিনি নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রায় তিন সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এক সপ্তাহ পূর্বে তিনি এই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাকালীন সময়ে তিনি আইসিইউ-তে ভেন্টিলেশনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, চার ভাই, এক বোন এবং পরিবারের বিপুল সংখ্যক সদস্য, আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মেঝো কন্যা এবছরই ডাক্তারী পাশ করেছেন। উল্লেখ্য, বাংলাদেশী আমেরিকানদের মধ্যে তিনিই প্রথম এবং এনওয়াইপিডি-তে সর্বোচ্চ সেকশন কমান্ডার পদে আসীন ছিলেন। তার মৃত্যু সংবাদে বাংলাদেশী কমিউনিটি এবং এনওয়াইপিডি’র সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী দীর্ঘদিন চাকুরীকালে নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার জন্য এনওয়াইপিডি থেকে সম্মানিত হয়েছেন। তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি ১৯৮২ সালে অভিবাসী হন। আদি বাড়ী ব্রক্ষাণবাড়িয়া হলেও তাঁর জন্ম ও বেড়ে উঠা ঢাকার রাজাবাজারে। মির্জাপুর ক্যাডেট কলেজের পঞ্চম ব্যাচের ছাত্র ছিলেন মুজিব চৌধুরী। পরিবার ও তার বন্ধুমহলে ‘নিনি’ নামে পরিচিত ছিলেন।

জানা গেছে, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ১৯৯০ সালে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে যোগ দেন। তিনি প্রথম দিকের একজন বাংলাদেশী-আমেরিকান ট্রাফিক এজেন্ট। তিনি-ই একমাত্র বাংলাদেশী যিনি এখন পর্যন্ত এনওয়াইপিডি’র এনফোর্সমেন্ট কমান্ডার-এর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৬ সালে তিনি সিটির ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে নিজের কর্ম দক্ষতায় ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালে চাকুরী জীবনের ২০ বছরে সঠিক উপস্থিতির জন্য তিনি সম্মাণনা পদক লাভ করেন। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।

মরহুম মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ব্যক্তিগত জীবনে একজন ধর্মপরায়ন ও পরোপকারী ছিলেন। সন্তান, পরিবার ও আতœীয়-স্বজনদের প্রতি ছিলো তার সীমাহীন ভালোবাসা ও মমত্ববোধ। কুইন্স জেনারেল হাসপাতালে কর্মরত তার ছোট ভাই ডা. সাইদুর রহমান চৌধুরী মৃত্যু পর্যন্ত সার্বক্ষনিক তার পাশে ছিলেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের শান্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।  

শোক প্রকাশ: মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর ইন্তেকালে তার আতœীয়, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও মির্জাপুর ক্যাডেট কলেজের তার সহপাঠি ও প্রাক্তন শিক্ষার্থীগণও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

অপরদিকে বাংলাদেশ পুলিশ কমিউনিটির ‘আইকন’ হিসেবে পরিচিত মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)। দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক’র সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দেওয়ান ময়েজ সোহেলের ভায়রা ভাই মোহাম্মদ চৌধুরীর ইন্তেকালে দোহার উপজেলা সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা সহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর