আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

টেক্সাসের সান অ্যান্তিনিওতে পরিবারের ৬ জনের মৃতদেহ উদ্ধার

টেক্সাসের সান অ্যান্তিনিওতে পরিবারের ৬ জনের মৃতদেহ উদ্ধার

ছবিঃ এলএ বাংলা টাইমস


একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে টেক্সাসের সান অ্যান্তিনিও থেকে। মৃতদের মধ্যে চারজন শিশুর। তাদের বয়স ১১ মাস থেকে ৪ বছর। সান অ্যান্তিনিও হোম কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, গ্যারাজের পিছন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।


সান অ্যান্তিনিও পুলিশপ্রধান উইলিয়াম ম্যাকমেনাস বলেন, পুলিশ অফিসার সেখানে পৌঁছালে কার্বন মনোক্সাইডের উপস্থিতি লক্ষ্য করেন। 

পুলিশ প্রথমে ভেবেছিল কোনো বিস্ফোরণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পরবর্তীতে তার প্রমাণ পাওয়া যায়নি। দুইটি বিড়ালেরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।

ম্যাকমেনাস বলেন, শিশু, বয়স্ক, পোষা প্রাণীর লাশ। এটা বর্ণনার ভাষা নেই। পুরো চিত্রটা এমনই।

পুলিশ ধারণা করছে এটা কোনো দুর্ঘটনা নয়। তবে পরিবারের বাইরে কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বলে এখনো প্রমাণ পাওয়া যয়নি। বাবা-মায়ের বয়স ত্রিশের কোটায়। তবে তাদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ বছরের জানুয়ারিতে পরিবারটি এখানে আসে।

এর বেশি তথ্য জানায়নি পুলিশ।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর