আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভ্যাকসিন বিষয়ে সুর পাল্টেছেন কামালা হ্যারিস

ভ্যাকসিন বিষয়ে সুর পাল্টেছেন কামালা হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের ভ্যাকসিন বিষয়ে সুর পাল্টেছেন ডেমোক্রেটিক দলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে কামালা হ্যারিস জানিয়েছেন, করোনাভাইরাসেরভ্যাকসিন আবিষ্কার হলে সেটিকে যদি দেশটির 'হেলথ প্রফেশনালস এবং বিজ্ঞানীরা' ব্যবহারযোগ্য হিসেবে স্বীকৃতি দেন, তবে ভ্যাকসিন নিতে তাঁর কোনো আপত্তি থাকবে না। 

এর আগে ৫ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে কামলা হ্যারিস বলেছিলেন, আসন্ন নির্বাচনের আগে যদি করোনার ভ্যাকসিন বের হয়, তবে তিনি সেটি ব্যবহার করবেন না। 

এর কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনে জেতার জন্য ট্রাম্প প্রশাসন ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষকে দ্রুত করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে চাপ প্রয়োগ করছে। এর ফলে ভ্যাকসিনটি কতোটা মানসম্পন্ন হবে, সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। 

কামালা হ্যারিস আরো বলেছিলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বিষয়ে ট্রাম্পের কোনো কথা বিশ্বাসযোগ্য নয়। ট্রাম্প নির্বাচনে জেতার জন্য যেকোনো কিছু আঁকড়ে ধরতে চাইছে। 

তবে এই বিবৃতি দেওয়ার তিনদিন পরেই  ভ্যাকসিন বিষয়ে আরো নমনীয় অবস্থানে এসেছেন হ্যারিস। 

ট্রাম্প প্রসাশনের আমলে তৈরি ভ্যাকসিন বিষয়ে অনাস্থা প্রকাশ করে দেওয়া বিবৃতির পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টি কামলা হ্যারিসের সমালোচনা করেন। 


এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রার্থী ও হ্যারিসের রানিংমেট জো বাইডেনকে ভ্যাকসিন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তিনি ভ্যাকসিন পেলে সেটি আগামীকালই ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর