আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিলেন মা

চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিলেন মা

সাত মাস আগে আত্মহত্যা করে মারা গেছে স্বামী। আপাদমস্তক ঋণে জর্জরিত। হাতে কানাকড়িও নেই। অন্যের কাছে হাত পেতেও সাহায্য পাননি। তার তিনটি সন্তানই অভুক্ত। খাবারের জন্য তারা কাঁদছে। শেষমেশ অসহায়-দরদি মা নিজের চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন।

এমনই হৃদয়-বিদারক ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম শহরে। অসহায় ওই নারীর নাম প্রেমা (৩১)। পরে আত্মহত্যার চেষ্টাও করেছেন ওই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রেমার কাছে কোনো কানাকড়িও ছিল না। চোখের সামনে ক্ষুধার জ্বালায় কাঁদছিল তিন শিশু। তাদের একজনের বয়স পাঁচ বছর। বাকি দুজনের বয়স আরও কম-দুই আর তিন বছর। বাড়িতে খাবারের জন্য কিছুই ছিল না। বাধ্য হয়ে কয়েক জনের কাছে হাতও পাতেন। কিন্তু কারও মন গলেনি। সবাই তাকে তাড়িয়ে দেয়। দিশেহারা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন প্রেমা। ভেবে পাচ্ছিলেন না কী করবেন। ঠিক সেই সময়েই রাস্তা দিয়ে এক ফেরিওয়ালা পরচুলা বানানোর জন্য চুল কিনবেন বলে হেঁকে যাচ্ছিলেন! এক মুহূর্তও আর ভাবেননি প্রেমা! নিজের চুল কেটে ১৫০ টাকায় বিক্রি করেন। ১০০ টাকা দিয়ে সন্তানদের জন্য খাবার কেনেন। বাকি টাকা নিয়ে পাশেই একটি দোকানে কীটনাশক কিনতে যান প্রেমা।

প্রেমার এই ঘটনার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জি বালা নামের এক গ্রাফিক ডিজাইনার। তিনি লেখেন, ‘প্রেমা বিষাক্ত আরালি বীজ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু বোন এসে তাকে আটকায়।’

জানা গেছে, ওই ঘটনা পোস্ট করার পর তার সাহায্যে অনেকে এগিয়ে আসেন। তার জন্য সংগ্রহ করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা। বৃহস্পতিবার সালেম জেলা প্রশাসন প্রেমার মাসিক বিধবা ভাতা চালু করে দেয়। বর্তমানে বালার এক বন্ধুর ইটভাটায় কাজ করছেন প্রেমা।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর