আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললো জিরাফ!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললো জিরাফ!

পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসেবে পরিচিত জিরাফ। উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে জিরাফের অবস্থান প্রথম সারিতে তা অনেকেই জানেন। কিন্তু লম্বাদের মধ্যে সবাইকে ছাড়িয়ে রেকর্ড করেছে অস্ট্রেলিয়ার একটি জিরাফ।

উচ্চতায় পৃথিবীতে অস্ট্রেলিয়ার ‘ফরেস্ট’ নামের ওই জিরাফটিই এখন সব থেকে লম্বা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে ফরেস্টকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে বিরওয়া চিড়িয়াখানার বাসিন্দা ফরেস্টের উচ্চতা দোতলা বাড়ির সমান। ১৮ ফুট আট ইঞ্চির ফরেস্টই এখন জীবিত জিরাফদের মধ্যে সব থেকে লম্বা।

গত বছর ৪ ডিসেম্বর ফরেস্টের উচ্চতা মাপা হয়। তারপর তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষ খতিয়ে দেখেন। সম্প্রতি তাদের সাইটে রেকর্ডের স্বীকৃতি ঘোষণা করা হয় এবং ফরেস্টের বাসস্থানে রেকর্ডপত্রটি পৌঁছে দেওয়া হয়েছে।

ফেসবুকে ফরেস্টের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। পোস্ট করেছেন বিন্ডি আরউইন, যিনি ক্রোকোডাইল হান্টার নামে পরিচিতি স্টিভ আরউইনের মেয়ে। সেই ছবিতে তার ভাই বব আরউইনকেও দেখা যাচ্ছে। বিন্ডির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কী ভাবে সেই জিরাফের উচ্চতা মাপা হচ্ছে। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পত্র পাওয়ার পর সেটির সঙ্গে ফরেস্টের ছবিও পোস্ট করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর