আপডেট :

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

ঝটপট মজাদার ‘কড়াই চিকেন’

ঝটপট মজাদার ‘কড়াই চিকেন’

একই ধরণের খাবারের স্বাদ বদলে নতুন নতুন পদ রান্না করতে ভালোই লাগে। বিশেষ করে মুরগীর মাংসের পদগুলো। কারণ একই মুরগীর মাংস দিয়ে ভিন্ন স্টাইলে অনেক ধরণের খাবার তৈরি করা যায়। এবং সব চাইতে ভালো ব্যাপারটি হলো খেতেও বেশ সুস্বাদুই হয়। আজকে এমনই একটি মজার পদ নিয়ে হাজির হলাম। চলুন তবে ঝটপট শিখে নিই ‘কড়াই চিকেন’ রান্নার সহজ রেসিপিটি। 
উপকরণঃ

- আধা কেজি মুরগীর মাংস
- ৩ টি বড় পেঁয়াজ কিউব করে কেটে ছাড়িয়ে নেয়া
- ২ টি বড় টমেটো পিষে নেয়া
- আধা কাপ ক্যাপসিকাম বড় করে কিউব করে কাটা
- ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
- লবণ স্বাদ মতো
- ২ কাপ পানি
- ৩ চা চামচ আদা-রসুন বাটা
- আধা চা চামচ হলুদ গুঁড়ো
- ২ টেবিল চামচ লেবুর রস
- ৩ টেবিল চামচ তেল
- ২ টি তেজ পাতা
- ২ টি লবঙ্গ
- ৫-৬ টি এলাচ

মসলার জন্য 
- ধনে ১ চা চামচ
- ৪ টি শুকনো মরিচ
- ১ চা চামচ জিরা
- ১ ইঞ্চি দারুচিনি

পদ্ধতিঃ

- মসলার জন্য রাখা সব কিছু একটি প্যানে শুকনো করে ২ মিনিট ভেজে গুঁড়ো করে নিন বা হামান দিস্তায় পিষে নিন।
- মুরগী ছোটো করে কেটে ধুয়ে নিয়ে বানানো মসলার অর্ধেক, ১ চা চামচ আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, আধা চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট।
- একটি প্যানে তেল দিয়ে এতে তেজপাতা, লবঙ্গ ও এলাচ দিয়ে নেড়ে নিন। এতে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন ভালো করে।
- পেঁয়াজ নরম হয়ে এলে বান্যে রাখা মসলার বাকি অর্ধেকটা দিয়ে ১ মিনিট নেড়ে নিয়ে পিষে রাখা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন।
- তেল উপরে উঠে এলে মুরগীর মাংস দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট রেঁধে নিন।
- এরপর লবণ ও ২ কাপ পানি দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে ধকনা দিয়ে ঢেকে ১২-১৫ মিনিট রান্না করুন। মুরগীর মাংস সেদ্ধ এবং ঝোল মাখা মাখা ধরণের হয়ে এলে ক্যাপসিকাম সিয়ে নেড়ে নিন। এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিট রান্না করুন মাঝারি আঁচে।
- ক্যাপসিকাম সেদ্ধ হয়ে এলে এবং ঝোল পুরো মাখা মাখা হয়ে এলে লবণের স্বাদ বুঝে নিন। এরপর ওপরে গরম মসলা গুঁড়ো ছিটিয়ে একটু নেড়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
- ব্যস, এবার গরম ভাত বা রুটি পরোটার সাথে মজা নিন সুস্বাদু ‘কড়াই চিকেন’এর।

শেয়ার করুন

পাঠকের মতামত