আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যেভাবে রান্না করবেন আপনার প্রিয় ‘সর্ষে ইলিশ’

যেভাবে রান্না করবেন আপনার প্রিয় ‘সর্ষে ইলিশ’

বাঙালির প্রাণের উৎসব বৈশাখ কড়া নাড়ছে দোরগোড়ায়। তাই নতুন বর্ষ আগমনের প্রস্তুতি চলছে প্রায় সব বাড়িতেই। বর্ষের প্রথম দিন বাঙালিরা ঐতিহ্যবাহী উৎসবে মেতে ওঠে। উৎসবে বাঙালিয়ানা খাবার খাওয়া হবে এটাই স্বাভাবিক। তাই প্রায় সকলের বাড়িতেই ইলিশ চলে এসেছে। 
বর্ষবরণের জন্য খাবার পাতে এক টুকরো ইলিশ মাছ থাকবে না তা তো হয় না। তাই বাঙালির সবচাইতে জনপ্রিয় খাবারটিই রেঁধে ফেলুন এদিন। বলছি ‘সর্ষে ইলিশ’এর কথা। জেনে নিন সর্ষে ইলিশের রেসিপি।

উপকরণ১ টি ইলিশ মাছ পিস করে কাটা৪-৫ টেবিল চামচ সরিষা বাটা৫ টি কাঁচা মরিচ বাটা২ টি কাঁচা মরিচ ফালি১ চা চামচ হলুদ গুঁড়ো২ টি পেঁয়াজ কুচি১ টেবিল চামচ সরিষার তেল
প্রস্তুত প্রণালীপ্রথমে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন। একটি প্যানে তেল দিন, গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিন। এরপর একে একে মরিচ বাটা, হলুদ গুঁড়ো ও সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নড়ুন।এরপর এতে ১ কাপ পরিমাণে পানি দিয়ে নেড়ে মসলা কষাতে থাকুন। মসলা কষে যখন তেল উপরে ভেসে উঠবে তখন ইলিশ মাছ দিয়ে হালকা করে নেড়ে মসলার সাথে মিশিয়ে ইলিশ কষিয়ে নিন মিনিটখানেক। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে থাকুন।

এবার উপরে দিয়ে দিন ফালি করে কাটা কাঁচা মরিচ। এরপর মাছ সেদ্ধ হয়ে এলে নিজের পছন্দমতো ঝোল শুকিয়ে নামিয়ে নিন চুলা থেকে। ব্যস, এবার বৈশাখের আয়োজনে পরিবেশন করুন জনপ্রিয় ও সুস্বাদু ‘সর্ষে ইলিশ’।

শেয়ার করুন

পাঠকের মতামত