আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

        ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

        কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

        ক্যালিফোর্নিয়া থেকে একাই নৌকা বেয়ে হাওয়াই পৌঁছে ইতিহাস গড়লেন মার্কিন নারী

        নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বারবিকিউ অনুষ্ঠানে গুলি, শিশুসহ আহত ৮

        ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

        ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

রেসিপি: চিংড়ি মাছের ঝাল

রেসিপি: চিংড়ি মাছের ঝাল

চিংড়ি খুবই সুস্বাদু একটি মাছ। ছোট-বড় সবার কাছেই প্রিয় এটি। খাওয়ার সময় চিংড়ির যে কোনো একটি পদ হলেই খুশি বাড়ির সবাই। যে কোনো সাইজের চিংড়ি দিয়েই রেঁধে ফেলা যায় সুস্বাদু পদ। তবে বর্ষাকালে একটু ঝাল ঝাল স্বাদ মুখে ভালই লাগে। তাই আজ শিখে নিন চিংড়ি মাছের একটি ঝাল রেসিপি।



উপকরণ
চিংড়ি ২৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে পরিষ্কার করা)
টমেটো কুচি ১টা
মটরশুঁটি এক মুঠো
ধনেপাতা কুচি এক মুঠো
আলু ১টা (খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা)
আদা বাটা ১ ইঞ্চি টুকরো
গোটা জিরে ১ চা চামচ
তেজপাতা ১টা
গুঁড়ো হলুদ ২ চা চামচ
মরিচ গুঁড়ো ২-৩ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদমদো
তেল ২ টেবিল চামচ।



প্রস্তুত প্রণালী
প্রথমে চিংড়ি একটা বড় বাটিতে নিয়ে লবণ, হলুদ মাখিয়ে ৫ মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়ি সোনালি করে ভেজে তুলুন। চিংড়ি কড়াই থেকে তুলে নিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন ফুটতে শুরু করে টমেটো কুচি ও লবণ দিয়ে ভালো ভাবে সেদ্ধ হয়ে তেল না ছাড়া পর্যন্ত রান্না করুন।



এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা আর আলু দিন। ভালো করে মিশিয়ে আধা কাপ পানি দিন। ঢাকনা দিয়ে ঢকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।



সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটি ও চিংড়ি দিয়ে দিন। চেরা কাঁচা মরিচ দিতে পারেন ইচ্ছা হলে। আরও ১/৪ কাপ পানি দিন। এ বার আর ঢেকে দেবেন না। আঁচ একদম কমিয়ে ৩ মিনিট মতো রান্না করুন। যতক্ষণ না মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হচ্ছে। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলুন। এবার পরিবেশনের পালা।

শেয়ার করুন

পাঠকের মতামত