আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এখন থেকে ঘরেই তৈরি করুন রসগোল্লা

এখন থেকে ঘরেই তৈরি করুন রসগোল্লা

মিষ্টি অনেকেরই খুব প্রিয় খাবার। কারো কারো তো মিষ্টির নাম শুনলেই জিভে পানি এসে যায়। আবার কারো কারো খাবার শেষে মিষ্টি না হলে চলেই না। আর তাই দোকান থেকে নরম তুলতুলে রসে ভরপুর ‘রসগোল্লা’ কিনে খান তারা। কিন্তিু আপনি চাইলেই ঘরে তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। রইলো রেসিপি-



উপকরণ
দুধ ১ লিটার
চিনি ২ কাপ
লেবুর রস ২-৩ টেবিল চামচ।



প্রস্তুত প্রণালী
প্রথমে চুলায় দুধ গরম করতে দিন। গরম করার সময় বার বার নাড়তে থাকুন যাতে হাঁড়ির তলায় দুধ লেগে না যায়। ছানা তৈরির জন্য লেবুর রসের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে সেটি দুধে দিয়ে দিন। দুধ ফেটে ছানা হয়ে গেলে একটি পাতলা সুতির কাপড়ে পানি ঢেলে ছেঁকে ছানা আলাদা করে ফেলুন।



এবার ঠাণ্ডা পানি দিয়ে ছানা ধুয়ে ফেলুন। এতে ছানা নরম হবে এবং লেবুতে থাকা ময়লাও দূর হয়ে যাবে। ছানা থেকে ভালো করে পানি বের করে নিন। আরও ভালো করে পানি বের করার জন্য ৩০ মিনিট কাপড়টি পেঁচিয়ে ঝুলিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন ছানা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়।




এরপর আরেকটি পাত্রে ১০ কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে সিরা তৈরি করে নিন। ছানা কাপড় থেকে বের করে ভালো করে মথে নিন। লক্ষ্য রাখবেন ছানাতে যেন পানি না থাকে আবার খুব বেশি ড্রাইও যেন না হয়ে যায়। এবার ছানাগুলো দিয়ে ছোট ছোট রসগোল্লা তৈরি করে নিন।




চিনির সিরা বলক এলে এতে রসগোল্লাগুলো দিয়ে দিন। চিনির সিরা প্রেসারে কুকারে করলে উচ্চ তাপে ১৫ মিনিট সময় ঠিক করে নিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে নাড়া দিন। তারপর আবার ঢাকনা দিয়ে দিন। ১৫ মিনিট পর রসগোল্লাগুলো রসসহ একটি পাত্রে ঢেলে দিন। ৬ থেকে ৭ ঘন্টা পর পরিবেশন করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত