আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যানড টুনা ফিশ দিয়ে অত্যন্ত সুস্বাদু টুনা কাবাব

ক্যানড টুনা ফিশ দিয়ে অত্যন্ত সুস্বাদু টুনা কাবাব

ক্যানড টুনা ফিশ এমন কোন আহামরি দামী জিনিস নয়। ১৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মাঝেই মেলে এই ক্যানড টুনা। তবে অনেকেই জানেন না কীভাবে এই টুনা রান্না করতে হয়। মাছের কাবাব কি কেবল তাজা মাছ দিয়ে তৈরি করেন? ক্যাড টুনা ফিশ দিয়েও কিন্তু দারুণ কাবাব হয় মাছের। দারুণ রেসিপিটি দিয়েছেন ফারহিন রহমান।
উপকরণ-

- টুনা ১ এক কাপ [ canned ]
- সেদ্ধ আলু ১টি মাঝারি সাইজ
- কাঁচা মরিচ কুচি
- পিঁয়াজ কুচি ১ টি
- ধনে পাতা কুচি
- পুদিনা পাতা কুচি
- লবণ স্বাদ মত
- আদা-রসুন বাটা ১/২ চা চামচ
- ধনে-জিরা গুঁড়ো ১/২ চা চামচ
- কাবাব মশলা ১/২ চা চামচ
- গুঁড়ো মরিচ ১/২ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো ১/৪ চা চামচ
- টমেটো সস ১ টেবিল চামচ
- চিনি সামান্য
- ব্রেড ১ পিস বা ব্রেড এর গুঁড়ো ৩-৪ টেবিল চামচ
- ডিম ২ টা
- ব্রেড গুঁড়ো ১ কাপ ভাজার জন্য
- তেল ভাজার জন্য

প্রণালি--এক বাটিতে টুনা, আলু, একটা ডিম, ৩-৪ টেবিল চামচ ব্রেড গুঁড়ো ( আস্ত ব্রেড হলে পানিতে একটু ভিজিয়ে নরম করে নিয়ে মিশাতে হবে ) সহ সব উপকরণ এক সাথে মিশিয়ে নিতে হবে।-এবার পছন্দ মত শেপে কাবাব বানিয়ে ব্রেড গুঁড়োতে গড়িয়ে ফেটানো ডিমে চুবিয়ে হালকা গরম তেলে মিডিয়াম আছে ভেজে নিন।-আপনি চাইলে প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড গুঁড়ো দিতে পারেন। এতে কাবাব ক্রিসপি হবে।-পরিবেশন করুন গরম গরম।

শেয়ার করুন

পাঠকের মতামত