আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

একেবারেই ভিন্ন স্বাদের নতুন রেসিপি: "দুধ খেজুর পিঠা"

একেবারেই ভিন্ন স্বাদের নতুন রেসিপি:

এই পিঠাটি তৈরি কিন্তু অনেক সহজ আর খেতে ভীষণ মজা। তুলতুলে নরম এবং দুধের সরের স্বাদের এই পিঠা একবার খেলে মুখে লেগে থাকবে স্বাদ বহুদিন! অনেকেই অনেক নামে ডাকেন একে। তবে নাম দিয়ে আর কি আসে যায়, স্বাদেই এর পরিচয়। একেবারেই অন্যরকম এই রেসিপিটি দিয়েছেন ফারহানা রহমান

উপকরণ :

খামির এর জন্য-
হাফ কাপ ময়দা
হাফ কাপ দুধ
১ চিমটি লবণ
১ টা ডিমের অর্ধেক
১ টুকরো পাউরুটির সাদা অংশের অর্ধেক টা
২ টেবিল চামচ ঘি

সিরার জন্য: 
১কাপ চিনি
১কাপ পানি
২টা এলাচ

আরও লাগবে:
আলাদা ভাবে ২ কাপ দুধ
২টেবিল চামচ চিনি

যেভাবে করতে হবে :

-প্রথমেই সিরা করতে হবে। পানি, চিনি, এলাচ জ্বাল দিয়ে খুবই পাতলা সিরা বানাতে হবে।-অন্যপাত্রে দুধ গরম করে চুলাতেই দুধের ভেতর ময়দা এবং লবণ দিয়ে রুটির মত খামির বানাতে হবে।-এবার চুলা বন্ধ করে খামির একটু ঠান্ডা হলে ঘি, ডিম, পাউরুটি মিশিয়ে খুবই নরম খামির বানাতে হবে। যতক্ষণ না খামির এর আঠালো ভাব না যাবে ততক্ষণ মথতে হবে।-এবার ছোট ছোট বল বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ইচ্ছে মত নকশা দিতে হবে। আমি আমার খইচালা/ঝাকা/খাবার ঢেকে রাখার প্লাস্টিক এর ফুটো ফুটো কাভার এ তেল লাগিয়ে চ্যাপটা বল গুলো চেপে চেপে ডিজাইন করেছি।-এবার অল্প তাপে ডুবো তেলে লাল করে ভেজে কুসুম গরম সিরাতে ছাড়তে হবে।-৩ ঘন্টা পর ২ কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করতে হবে।-২টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে দিন। এবার পিঠা গুলো সিরা থেকে তুলে নিয়ে দুধে দিয়ে ঢেকে রাখুন।-পরিবেশন এর সময় পিঠার উপর দুধের সর দিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত