আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার (২ ডিসেম্বর) দেশে ৩ হাজার ১৫১ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড ছিলো গত ১৫ এপ্রিল। পূর্বের থেকে মৃতের সংখ্যা বুধবার ২০ শতাংশ বেড়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন বাসিন্দা৷ আর মোট আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি ১৪ লাখ বাসিন্দা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে বহুগুণ। আগামীতে দৈনিক মৃতের সংখ্যাও দ্বিগুণ হবে বলে জানান বিশেষজ্ঞরা।

কোভিড ট্র‍্যাকিং প্রজেক্ট সূত্র জানিয়েছে, দেশের হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দৈনিক ১ লাখ ছাড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে যদি বাসিন্দারা মাস্ক ব্যবহারে গুরুত্ব না দেয় ও কোনো নতুন নীতিমালা জারি করা না হয়, তবে মৃতের সংখ্যা নভেম্বর মাসের থেকে দ্বিগুণ হবে। ফলে বছর শেষে মৃতের সংখ্যা মোট দাঁড়াবে ৩ লাখ ৩৬ হাজার এ।

দুই টিকা তৈরিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন অনুমোদনের জন্য আবেদন করেছে৷ খুব শীঘ্রই টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে টিকার ডোজের পরিমাণ সীমিত থাকায় দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে ২০২১ সালের শেষ পর্যন্ত সময় লাগবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত