আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

কাজে ফাঁকি দিতে অলস ঘোড়ার কীর্তি!

কাজে ফাঁকি দিতে অলস ঘোড়ার কীর্তি!

কাজে ফাঁকি দিতে মরে যাওয়ার ভান করে আছে জিনগ্যাং

শুধু মানুষের না, কাজ করতে আলসেমি লাগে পশুদেরও। কাজ করতে করতে হাঁপিয়ে উঠে পশুরাও একসময় ভাবে 'যথেষ্ট হয়েছে, আর পারছিনা বাপু'। এরপর কাজে ফাঁকি দিতে অভিনয়ের পথ বেছে নিতেও পিছপা হয় না তারা!

এমনই প্রমাণ পাওয়া গেলো জিনগ্যাং নামের এক আলসে কোরিয়ান ঘোড়ার কাছ থেকে। অনেকেই হয়তো ভাবছেন, পরিশ্রমী প্রাণী হিসেবে পরিচিত ঘোড়া আবার আলসে হয় নাকি?! অবিশ্বাস্য হলেও সত্য, কাজ ফাঁকি দিতে আলসে জিনগ্যাং বেছে নিয়েছে অভিনব পন্থা। 

কি সেই পন্থা? জিনগ্যাং নামের ঘোড়াটির মালিক জানালেন, কাজ ফাঁকি দিতে তার ঘোড়াটি নিয়মিত অভিনয় করে যাচ্ছে। যখনই ঘোড়াটির পিঠে চড়তে কেউ আসে, ওমনি মরে যাওয়ার ভান করে সে। পটু অভিনেতার মতো চার পা তুলে মাটিতে শুয়ে পড়ে। সঙ্গে চোখ উল্টে বের করে রাখে জিহবা। ব্যাস! যে কেউ ভাববে, ঘোড়াটি বুঝি মারাই গেছে, আর চড়া যাবে না ওর পিঠে! 

কিন্তু খানিকবাদেই নড়েচড়ে বসে জিনগ্যাং। দিব্যি খেয়ে-দেয়ে নিজের মতো ঘুরে বেড়ায়। আবার যখন কেউ চড়তে আসে, আবার মরে যাওয়ার ভান করে মাটিতে লুটিয়ে পড়ে। 

কাজে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল আবিষ্কার করে মানুষকেও বেশ মজা দিয়ে যাচ্ছে জিনগ্যাং। ঘোড়াটির সাথে মজা করতে মানুষেরাও তার পিঠে চড়ে বসার ভান করে, ঠিক তখন জিনগ্যাংও মাটিতে লুটিয়ে পড়ে। 

জিনগ্যাং এর মালিক তার ঘোড়াটির এমন মজার কান্ড করার পিছনে কারণ হিসেবে বলেন, বড্ড আলসে তার এই ঘোড়াটি। মোটেও কাজ করতে চায় না সে। তাই বেছে নিয়ে অভিনয়ের পথ। সে খুবই দুষ্ট কিন্তু আদুরে। 

জিনগ্যাং এর মজার এই কীর্তির ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউব ও সামাজিক মাধ্যমগুলোতে। ঘোড়ার এহেন কীর্তি দেখে মজা পাচ্ছেন দূর-দূরান্তের নেটিজেনরা। লক্ষ-লক্ষ ভিউ হচ্ছে জিনগ্যাং এর অভিনব অভিনয়ের ভিডিওতে। সেই সঙ্গে জুটে গেছে তার অসংখ্য ভক্তও। নেটিজেনদের কেউ কেউ তারিফ করছেন ঘোড়াটির বুদ্ধির। কেউ কেউ করছেন মজার কমেন্ট। 

এক ইউটিউব ব্যবহারকারী ভিডিওটির নিচে লিখেন, 'ঘোড়াটি জিনিয়াস। ইশ! আমিও যদি অপছন্দের মানুষদের দেখলে এমন ভাব নিতে পারতাম!' 

আরেকজন লিখেছেন, 'ঘোড়াটি পুরোপুরি আমার মতো। যখনই আমার বোন স্কুলে যাওয়ার জন্য আমার ঘুম ভাঙ্গাতে আসতো, আমি মরার মতো বিছানায় পড়ে থাকতাম ঠিক এভাবেই'। 

এরই মধ্যে বেশ কয়েকটি তকমা জুটে গেছে জিনগ্যাং এর কপালে। পৃথিবীতে সবচেয়ে আলসে ঘোড়া এখন জিনগ্যাং-ই।  


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর