আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়ার্কে নারীদের ড্রাইভিং শেখাচ্ছেন সিলেটের লাভলি

নিউইয়ার্কে নারীদের ড্রাইভিং শেখাচ্ছেন সিলেটের লাভলি

হাজারের বেশি নারীকে নিউইয়র্কে গাড়ি চালনা শিখিয়েছেন তিনি। শুধু গাড়ি চালনাই নয়, নারীদের গাড়ি চালনাতে উৎসাহিত করা, এ ক্ষেত্রে তাদের সামনে থাকা পারিবারিক বাধা দূর করা থেকে শুরু করে সম্ভাব্য সব ধরনের কাজই তিনি দিনের পর দিন হাসিমুখে করছেন। তাঁর নাম লাভলি বেগম।

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী নারীদের ড্রাইভিং শিখতে উৎসাহিত করা ও তাদের গাড়ি চালনা শেখানোর কাজটি বেশ যত্নের সঙ্গে করে যাচ্ছেন লাভলি বেগম। কুইন্সের ওজোন পার্কের ঘরে ঘরে গিয়ে নারীদের ড্রাইভিং শেখার বাংলা ও ইংরেজি ভাষার বই পৌঁছে দেন নিজ হাতে। শুধু তাই নয়, কোনো পরিবারের স্বামী তাঁর স্ত্রীকে এ ক্ষেত্রে নিরুৎসাহিত করছে জানতে পারলে লাভলি বেগম সেই স্বামীকে বর্তমান যুগের নারীদের ড্রাইভিং জানার গুরুত্বের কথা বুঝিয়ে দেন বেশ সুন্দর করে। নারীদের ড্রাইভিং জানার উপকারিতা বর্ণনা দিয়ে এমন অসংখ্য বিমুখ স্বামীকে রাজি করিয়েছেন তিনি। তাঁর স্বপ্ন, নারীরা সমাজে পুরুষের সমান মর্যাদায় এগিয়ে যাবে। তাঁর কাছে কথাটি শুধু স্লোগান নয়। এ কারণেই তিনি তাঁর কাজ ও তৎপরতা দিয়ে নারীদের এগিয়ে নেওয়ার কাজটি করছেন।

সিলেটের বিয়ানীবাজার মোল্লা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভলি বেগমের। বিয়ানীবাজার কলেজে পড়ার সময়ই বসেন বিয়ের পিঁড়িতে। কলেজে পড়ার পাশাপাশি বিভিন্ন সমাজকর্মে জড়িত ছিলেন। নিউইয়র্কে আসার পরও সে পথ থেকে সরে যাননি। তাঁর স্বামী নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচিত মুখ ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান। ৯৮৭ সালে আসেন আমেরিকায়। অকালপ্রয়াত সাংবাদিক নাজমুল হক হেলালের ছোট বোন লাভলি বেগমের স্বামী, তিন মেয়ে, এক ছেলে নিয়ে সুন্দর সাজানো সংসার। থাকেন কুইন্স ভিলেজে। তিন মেয়ের দুজন এরই মধ্যে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বাকি এক মেয়ে ও এক ছেলে এখনো পড়াশোনা করছে।

নিজের কাজ নিয়ে আলাপকালে লাভলি বলেন, ‘প্রবাসে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া খুবই জরুরি। সন্তানদের স্কুল, সংসারের বাজারসহ বহু কাজ করা এতে সহজ হয়।’

নারীদের গাড়ি চালনা জানার হাজারটা সুবিধার কথা উপলব্ধি করেই লাভলি বেগম ২০০৪ সাল থেকে এ কাজে নেমে পড়েন। সে সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপালের সহস্রাধিক নারীকে গাড়ি চালনা শিখিয়েছেন তিনি। তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়া নারীদের ৯০ শতাংশই সিলেটের বলে জানালেন লাভলি। সামান্য প্যাকেজ ডিলের মাধ্যমে তিনি প্রশিক্ষণ দেন।

সাংগঠনিক কাজেও পিছিয়ে নেই লাভলি বেগম। নিউইয়র্কের অন্যতম বড় সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক মহিলা সম্পাদক ছিলেন তিনি। আর নিজের ড্রাইভিং স্কুল থেকে নিরন্তর করে যাচ্ছেন সমাজসেবার কাজটি। পাশাপাশি কুইন্সের জ্যামাইকায় ‘পাস ইজি ড্রাইভিং স্কুল’-এ ২০০৬ সাল থেকে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি চান, নিউইয়র্কের সব বাংলাদেশি নারী ড্রাইভিং জানুক। তাঁর মতে, ড্রাইভিং জানা থাকলে পরিবারের সংকট মুহূর্তে গাড়ি চালিয়েও বাড়তি আয় করতে পারবেন নারীরা। এতে প্রবাসের লড়াইটা অনেক সহজ হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত